শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

SSC | ‘বয়সে ছাড় দিতে হবে’, চাকরিহারা ‘যোগ্য’ অশিক্ষক কর্মীদের পরীক্ষায় বসার ক্ষেত্রে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাকরিহারা ‘যোগ্য’ অশিক্ষক কর্মীদের বয়সে ছাড় দিয়ে পরীক্ষায় বসার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি সিনহার সাফ মন্তব্য, ‘দাগি’ নন, ‘যোগ্য’ চাকরিহারা অশিক্ষক কর্মীদের নতুন পরীক্ষার বসার ক্ষেত্রে বয়সে ছাড় দিতে হবে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশন (SSC) কোনও রকম বাধা দিতে পারবে না।’

এদিন শুনানি শুরু হতেই বিচারপতি অমৃতা সিনহা বলেন, দাগিদের জন্য এমন অনেক যোগ্যদের চাকরি গিয়েছে এমনটা তো হতেই পারে। তাই দাগি নয়, যোগ্য চাকরিহারা অশিক্ষক কর্মীরা নতুন করে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন। তাঁদের পরীক্ষার বসার ক্ষেত্রে বয়সে ছাড় দিতে হবে। এ নিয়ে এসএসসি বাধা দিতে পারবেন না।’

এরই পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি আরও বলেন, ‘আপনারা কেন ‘দাগি’দের চিহ্নিত করছেন না? এতে তো বাকিরা বুঝতে পারবে। হয়ত তাঁরা সিলেক্ট হয়ননি, কিন্তু তাঁরা তো জানতে পারবেন যে তাঁরা ‘দাগি’ নন। এছাড়াও  কারা-কারা ‘দাগি’ নন, তাঁদের তালিকা প্রকাশ করতে হবে।’

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...

Khaleda Zia | খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ পিছোল! কবে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা...

India-South Africa ODI series | ভারতের ভরসা রোকো, ইতিহাসের সামনে দক্ষিণ আফ্রিকা

ভাইজ্যাগ: টস নিয়ে টেনশন। শিশির নিয়ে আতঙ্ক! অদ্ভুত এক সন্ধিক্ষণে...

France | বড়দিনের প্রস্তুতিতে বিপত্তি! ভিড়ে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, পিষে মৃত্যু ১০ জনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলছিল বড়দিনের প্রস্তুতি (Christmas preparation)।...