রবিবার, ৮ মার্চ, ২০২৬

Indian Air Force | গভীর রাতে বাগডোগরায় রানওয়ে ছাড়িয়ে ঘাসজমিতে ঢুকে গেল বায়ুসেনার বিমান, জখম চালক ও ক্রু

শেষ আপডেট:

খোকন সাহা, বাগডোগরা: গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) দুর্ঘটনার কবলে পড়ল বায়ুসেনার বিমান (Indian Air Force)। পাক ১১টা ৫৮মিনিট নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে বিমানবন্দর চত্বর। ছুটোছুটি শুরু হয়ে যায় বায়ুসেনা, অ্যাম্বুল্যান্স ও দমকলকর্মীদের। জানা যায় দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার এএন-৩২ বিমান।  য়ুসেনার উদ্ধারকারী দল, দমকলকর্মীরা মিলে  দূর্ঘটনাগ্রস্ত বিমান থেকে চালক সহ ৬ জনকে উদ্ধার করে। আহতদের একজন চালক এবং একজন ক্রু রয়েছেন। এদের ব্যাংডুবি সামরিক বিভাগের বেস হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে বায়ুসেনা কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। দুর্ঘটনার কারণ জানতে ভারতীয় বায়ুসেনা তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করেছে। বায়ুসেনা এবং পুলিশ সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১ টা ৫৮ মিনিটে এএন-৩২ বিমানটি বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে রানওয়ে ছেড়ে প্রায় ঘাসজমির মধ্যে ২২০ ফুট ঢুকে যায়। সঙ্গে সঙ্গে বিকট শব্দ ও ধুলো উড়তে দেখা যায়। দুর্ঘটনাস্থলের কাছেই বিমানবাহিনীর ডিভিওআর রয়েছে। খবর পাওয়া মাত্রই বায়ুসেনার দমকল, অ্যাম্বুল্যান্স,
মেডিকেল টিম, উদ্ধারকারী দল, বায়ুসেনার আধিকারিকরা পৌঁছে যান। বিমানের পাইলট, কো পাইলড ও ৪ জন ক্রু সহ মোট ৬ জন ছিলেন। আহত হয়েছেন একজন পাইলট ও একজন ক্রু। তাঁরা সামরিক হাসপাতালে ভর্তি থাকলেও আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। তবে রানওয়েতে দুর্ঘটনা ঘটলেও বাগডোগরা বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল করতে কোনও সমস্যা হয়নি। শুক্রবার সব বিমানই স্বাভাবিক ভাবে চলাচল করেছে। অন্যদিকে শুক্রবার হরিয়ানার পঞ্চকুলায় ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান। দৈনন্দিন প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটে। যুদ্ধবিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন চালক।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

All England Open 2026 | ব্যাডমিন্টনের মক্কায় লক্ষ্যের দাপট, অল ইংল্যান্ড ওপেন ফাইনালে বাঙালি ভারতীয় তারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ  আরও একবার বিশ্ব ব্যাডমিন্টনের মক্কায়...

Middle East War | তেহরানকে চরম হুঁশিয়ারি রিয়াধের, সৌদিতে হামলা হলে যুদ্ধের পথে হাঁটবে সৌদি আরবও  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান থেকে ছোড়া ড্রোন ও...

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...