Air Quality Index | দিল্লি দূষণের শীর্ষে! দেশের কোন শহরের বাতাস সবচেয়ে বিশুদ্ধ জানেন?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাজধানী দিল্লি যখন দূষণে জেরবার, ঠিক তখন উলটো অবস্থানে উত্তর-পূর্বের শহর আইজল। এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) বলছে, মিজোরামের রাজধানী এই শহরের বাতাস সবচেয়ে বিশুদ্ধ। মঙ্গলবার আইজলের AQI ২৯ রেকর্ড করা হয়েছে। এর পরই রয়েছে অসমের নগাঁও এবং কেরলের ত্রিশুর রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫০-এর নীচে এমন শহরগুলিতে বাতাসের গুণমান ভালো।

শহর                     রাজ্য                     এয়ার কোয়ালিটি ইনডেক্স
আইজল             মিজোরাম                               ২৯
নগাঁও                  অসম                                  ৩৮
ত্রিশুর                কেরল                                   ৪৩
বাঙ্গালকোট          কর্ণাটক                                 ৪৬
নাহারলাগুন        অরুণাচল                                ৪৮
গুয়াহাটি              অসম                                   ৪৮
রামানাথপুরম       তামিলনাড়ু                               ৪৮
চামারাজানগর       কর্ণাটক                                 ৫০

অন্যদিকে, ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি। সোমবার ধোঁয়াশার জেরে দৃশ্যমানতা নেমে আসে মাত্র ১৫০ মিটারে। মঙ্গলবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫০০ ছুঁয়েছে। দূষণ রুখতে ইতিমধ্যে একাধিক কড়াকড়ি শুরু করেছে দিল্লির সরকার। আরও কড়াকড়ি চেয়ে পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। রাজধানীতে বাইরে থেকে কোনও ধরনের ট্রাক ঢোকায় নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে নির্মাণকাজও।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

HS Result 2026 | আদৃতের জয়ে ‘শুভেন্দু-বার্তা’: উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার পর মহাকাশ জয়ের স্বপ্ন!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উচ্চ মাধ্যমিকের (HS Result 2026)...

Samik Bhattacharya reaction | মমতাকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান: কার কৃতকর্ম? বিস্ফোরক দাবি শমীকের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High...

SIR | ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন! তালিকায় নেই হিমাচল-কাশ্মীর-লাদাখ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে ভোটার তালিকা আধুনিকীকরণ করা...

PM Narendra Modi | ১৫ মে থেকে ৫ দেশ সফরে প্রধানমন্ত্রী! আমিরশাহি থেকে আসবে সস্তা তেল? বড় চুক্তির অপেক্ষায় দেশ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ঘনীভূত হওয়া জ্বালানি সংকটের...