বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Raj Chakrabarty | ‘একজন নারীর প্রতি…’, স্ত্রী শুভশ্রীর ট্রোলারদের জবাব দিতে মুখ খুললেন রাজ চক্রবর্তী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরলেন তৃণমূল বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। শনিবার কলকাতায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তুমুল ট্রোলড হয়েছেন রাজপত্নী শুভশ্রী। টাকা দিয়ে টিকিট কেটে মেসির টিকি পযন্ত দেখতে না পাওয়া দর্শককূল তো বটেই আমজনতাও শুভশ্রীর কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন বিষোদগারে। কেউ তার ফুটবল বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ বা ভিআইপি কালচার নিয়ে কেউ আবার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার নিয়ে সরব হয়েছেন। সামাজিক মাধ্যম জুড়ে ছড়িয়েছে একাধিক মিম। টাকা দিয়ে টিকিট কেটে মেসির টিকি পযন্ত দেখতে না পাওয়া দর্শককূল তো বটেই আমজনতাও শুভশ্রীর কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন বিষোদগারে। কেউ তার ফুটবল বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ বা ভিআইপি কালচার নিয়ে কেউ আবার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার নিয়ে সরব হয়েছেন। এই পরিস্থিতিতে স্ত্রীর হয়ে জবাব দিয়েছেন স্বামী রাজ।

রাজ চক্রবর্তীর প্রশ্ন, অভিনেত্রী বলে তাঁর স্ত্রী কি মেসির ভক্ত হতে পারেন না? রাজ জানিয়েছেন, যুবভারতীতে যা হয়েছে তা অনভিপ্রেত। তবে রাজের দাবি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে আমন্ত্রিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু নিজের উপস্থিতির জন্য খেসারত দিতে হচ্ছে তাঁকে। রাজের ক্ষোভ, ‘কিছু রাজনৈতিক নেতা যারা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুড়ছেন, একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কী দরকার?’’, তাদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলীকে কতটুকু চেনেন আপনারা?  অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না?

পরিশেষে রাজ সতর্ক করেছেন, ‘একজন নারীর প্রতি তাদের এই ব্যবহার থেকে যাবে আগামীর জন্যে। তাদের এই ব্যবহার থেকেই শিক্ষা নেবে আগামী প্রজন্ম। প্রতিবাদ আর অপমান দু’টো বিষয়ে বিস্তর ফারাক, সেটা বোঝা এবং বোঝানো বিশেষ প্রয়োজন। গতকালের অরাজকতা, মাঠের মধ্যে যা কিছু হয়ে গেছে তার সঙ্গে শুভশ্রীর কোনো যোগাযোগ নেই। তিনিও আপনাদের মতই ফুটবলের মহাতারকাকে দেখতে গেছিলেন! শুভশ্রীও  নিজেও গতকালের গোটা ঘটনাটি ভীষণভাবে আহত।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Sunita Williams | মহাকাশে কাটিয়েছেন মোট ৬০৮ দিন! দীর্ঘ ২৭ বছরের কর্মজীবন শেষে অবসর সুনীতা উইলিয়ামসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৭ বছরের বর্ণময় কর্মজীবন...

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

India-EU Trade Deal | ‘মাদার অফ অল ডিলস’, ভারতের সঙ্গে কোন ঐতিহাসিক চুক্তির ইঙ্গিত দিল ইউরোপ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক...

Hande Ercel | “এই কাকুটা কে?”— শাহরুখকে চিনতেই পারলেন না তুর্কি সুন্দরী হান্ডে! ক্ষোভে ফেটে পড়লেন কিং খানের ভক্তরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে যার পরিচিতি 'রোম্যান্স কিং'...