সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

Ajit Pawar Plane Crash | দ্বিতীয়বার নামার চেষ্টা, তারপরই সব শেষ! অজিত পাওয়ারের বিমানে আসলে কী ঘটেছিল?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বারামতী বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar Plane Crash)। উড়ান ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’ (Flightradar24) জানিয়েছে, দ্বিতীয়বার রানওয়েতে নামার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে ভিএসআর ভেঞ্চারস-এর লিয়ারজেট ৪৫ বিমানটি। দুর্ঘটনায় অজিত পাওয়ার (৬৬), তাঁর দেহরক্ষী, সহকারী এবং দুই পাইলট সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

এদিন সকাল ৮টা নাগাদ মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিলেন অজিত পাওয়ার। আসন্ন স্থানীয় নির্বাচনে চারটি জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। সকাল পৌনে ৯টা নাগাদ অবতরণের প্রথম চেষ্টা ব্যর্থ হলে পাইলট আকাশে এক চক্কর কেটে দ্বিতীয়বার রানওয়েতে নামার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ১০০ ফুট দূরে আছড়ে পড়ে বিমানটি। মাটিতে ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। স্থানীয় বাসিন্দারা উদ্ধারের জন্য ছুটে এলেও আগুনের লেলিহান শিখার কারণে কাউকেই প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও ডিজিসিএ-র (DGCA) উচ্চপদস্থ আধিকারিকরা। ডিজিসিএ প্রধান ফৈয়জ আহমেদ কিড়াই জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক অনুমান, অবতরণের শেষ মুহূর্তে পাইলট যান্ত্রিক ত্রুটি বা প্রতিকূল পরিস্থিতির কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করে তা বিশ্লেষণ করলেই দুর্ঘটনার সঠিক কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শোকের স্তব্ধতা নেমে এসেছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Shaukat Molla | ভোট না দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার ও আবাসের টাকা! ভাঙড়ে বিরোধীদের খোলা চ্যালেঞ্জ শওকত মোল্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত ভাঙড়ের...

Barrackpore Councilor Arrest | তৃণমূল কাউন্সিলরের লাথিতে মৃত্যু বৃদ্ধের! বহিষ্কার করল দল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাগরিকরা পুরপ্রতিনিধি নির্বাচন করেন পরিষেবা...

Rafale Jets | ৩.২৫ লক্ষ কোটি টাকার মেগা চুক্তি! ফ্রান্স থেকে আরও ১১৪টি রাফাল কেনার পথে ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আকাশসীমার সুরক্ষায় ভারতীয় বায়ুসেনাকে (Indian...

Delhi | দিল্লির পীরাগড়ী ফ্লাইওভারে রহস্যমৃত্যু: গাড়ির ভেতর থেকে উদ্ধার ৩ জনের নিথর দেহ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির পীরাগড়ী (Peeragarhi) ফ্লাইওভারে দাঁড়িয়ে...