শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

Ajit Pawar Plane Crash | ২০২৩-এও ভেঙেছিল একই মডেলের বিমান! অজিত পাওয়ারের মৃত্যু কি যান্ত্রিক ত্রুটির চরম খেসারত?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া। বুধবার সকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি (NCP) নেতা অজিত পাওয়ার (Ajit Pawar Plane Crash)। তবে এই দুর্ঘটনার পর সামনে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, যে লিয়ারজেট ৪৫ (Learjet 45) বিমানে অজিত পাওয়ার সওয়ার ছিলেন, সেই একই মডেলের বিমান ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেও দুর্ঘটনার কবলে পড়েছিল।

এদিন সকাল ৮টা নাগাদ মুম্বই থেকে বারামতীর (Baramati) উদ্দেশে রওনা দেয় ভিএসআর ভেঞ্চারস-এর এই ছোট বিমানটি। ওড়ার ৪৫ মিনিট পর বারামতী বিমানবন্দরের কাছে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ভেঙে পড়ে। বিমানে আগুন ধরে যাওয়ায় ঘটনাস্থলেই অজিত পাওয়ার সহ পাইলট ও ক্রু সদস্য মিলিয়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। ভিএসআর এভিয়েশনের ক্যাপ্টেন ভি কে সিং জানান, প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকার কারণেই সম্ভবত এই দুর্ঘটনা।

তদন্তে জানা যাচ্ছে, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর এই একই মডেলের বিমান (Learjet 45XR) বিশাখাপত্তনম থেকে মুম্বই আসার পথে দুর্ঘটনার মুখে পড়েছিল। প্রবল বৃষ্টির মধ্যে মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুই টুকরো হয়ে যায়। সেবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন চালক ও যাত্রীরা। তবে আজকের দুর্ঘটনায় শেষরক্ষা হল না।

ভিএসআর ভেঞ্চারস পরিচালিত এই বিমানটি নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘সুপার লাইট’ বিজনেস জেট হলেও, বারবার কেন এটি দুর্ঘটনার কবলে পড়ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০২১ সালে মেক্সিকোর বায়ুসেনার একই মডেলের একটি বিমান ভেঙে পড়লে ছ’জনের মৃত্যু হয়েছিল। আসন্ন পুরভোটের আগে এই হেভিওয়েট নেতার আকস্মিক মৃত্যু মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Mumbai | মেট্রোর পিলারের নীচে পিষে গেল অটো! মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আহত ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার দুপুরে মুম্বইয়ের (Mumbai) মুলুন্দ...

CM Mamata Banerjee | ‘ভালোবাসা দীর্ঘজীবী হোক’, রবীন্দ্র-ছোঁয়ায় প্রেমদিবসের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বসন্তের হাওয়ায় এখন প্রেমের মরশুম।...

Siliguri | ক্লান্ত শরীরে পথের ধারেই ঘুমিয়েছিলেন চালসার সুশীল, লরি চালকের ভুলে নিভে গেল প্রাণ

শিলিগুড়ি: জীবিকার তাগিদে ঘর ছেড়েছিলেন, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে...

Samsi | ভোটের ‘শাস্তি’ বঞ্চনা? চাঁচলে সরকারি প্রকল্পের দাবিতে বিক্ষোভে ৩০০ পরিবার

সামসী: লক্ষ্মীর ভাণ্ডার (Laxmi Bhandar) থেকে বার্ধক্য ভাতা—একাধিক সরকারি...