Akhilesh Yadav | অজেয় তকমা শেষ! বাংলায় তৃণমূলের হারের পর আই-প্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন অখিলেশ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে ২০২৭-এর বিধানসভা নির্বাচনের (WB Election Result 2026) প্রস্তুতি শুরু হলেও, বড়সড় ধাক্কা খেল ভোটকুশলী সংস্থা আই-প্যাক (I-PAC)। সূত্রের খবর, বাংলায় তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং সংস্থার অভ্যন্তরীণ ডামাডোলের জেরে আই-প্যাকের সঙ্গে আর কাজ করতে চাইছেন না সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)

২০১৭ এবং ২০২২-এর বিধানসভা নির্বাচনে টানা হারের পর অখিলেশ যাদব তাঁর প্রচার কৌশলে কর্পোরেট ছোঁয়া আনতে চেয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই তিনি আই-প্যাকের সঙ্গে যোগাযোগ করেন। গত জানুয়ারিতে কলকাতায় এসে চুক্তি চূড়ান্ত করার পর উত্তরপ্রদেশে কাজও শুরু করে দিয়েছিল আই-প্যাক।

একাধিক কারণে আই-প্যাক এখন ব্যাকফুটে। প্রথমত, দুর্নীতির অভিযোগে ইডি-র হানা এবং কয়লা পাচার কাণ্ডে সংস্থার অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেফতারি অখিলেশের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, অজেয় তকমা নিয়ে চলা আই-প্যাকের রণকৌশল বাংলা ও তামিলনাড়ু— দুই রাজ্যেই মুখ থুবড়ে পড়েছে। বিশেষ করে বাংলায় তৃণমূলের হারের পর অখিলেশ যাদব আই-প্যাকের ওপর ভরসা হারিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, লখনউতে আই-প্যাক যে বিলাসবহুল অফিস তৈরি করেছিল, তা ইতিমধ্যেই গুটিয়ে নেওয়া হয়েছে। কর্মীদেরও কাজে আসতে বারণ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক সখ্যতা বজায় রাখলেও, তাঁর পরামর্শ দেওয়া সংস্থাকে আর পাশে চাইছেন না অখিলেশ। পরিবর্তে, আই-প্যাকেরই কিছু প্রাক্তন কর্মীদের নিয়ে তৈরি একটি আনকোরা সংস্থার ওপর ২০২৭-এর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভরসা রাখছেন সপা সুপ্রিমো।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Iran | হরমুজ প্রণালীর ইন্টারনেট কেবলে ইরানের নজর, বিশ্বজুড়ে সংযোগ বিচ্ছিন্ন করার পরোক্ষ হুঁশিয়ারি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আমেরিকা ও ইজরায়েলের সাম্প্রতিক সামরিক...

ISL | ডার্বি ড্রয়েও খেতাবের কাছে লাল-হলুদ! শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারালেই ইতিহাস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রবাদেই আছে— ‘খেলা শেষ হওয়ার...

Bardhaman | তোলাবাজির বিরুদ্ধে কড়া অ্যাকশন! বর্ধমানে ব্যবসায়ীকে মারধর ও হুমকির অভিযোগে ধৃত ২ তৃণমূল নেতা

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: এক ব্যক্তির কাছে ‘তোলা’ হিসাবে পঞ্চাশ...