Akshay Kumar condemns Pahalgam attack | জম্মু-কাশ্মীরের ঘটনায় সরব অক্ষয়, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অভিনেতা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রক্তাক্ত উপত্যকা। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় (J&K Terror Attack) নিহত অন্তত ২৭ পর্যটক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। এই পরিস্থিতিতে হামলার ঘটনায় সরব হলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar condemns Pahalgam attack)। সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

অক্ষয় লিখেছেন, ‘পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর শুনে আমি ভীত। এভাবে নিরীহ মানুষকে হত্যা করা নিছক জঘন্য কাজ। তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করি।’

মঙ্গলবার অনন্তনাগ (Anantnag) জেলার পহেলগাঁওয়ে (Pahalgam) বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। পহেলগাঁওয়ের পাহাড়ে একটি রিসর্টের অদূরে এই হামলা হয়েছে বলে জানা গিয়েছে। সশস্ত্র জঙ্গিরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে হত্যালীলা চালিয়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নির্দেশে পহেলগাঁও গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।

এদিন হামলার ঘটনার পরই পুলিশ ও সেনা ঘটনাস্থলে পৌঁছায়। এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদি থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় তারা। জখম পর্যটকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে হামলার পরপরই পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করেছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Karan-Tejaswi | বিয়ের গুঞ্জনে ইতি! চার বছরের সম্পর্কের পরেও কেন পিছু হটছেন কর্ণ-তেজস্বী?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ টেলিজগতে ‘করণ-তেজ’ (Karan-Tejaswi) জুটি মানেই...

Parambrata-Swastika | পাঁচ বছর আগে ভোট-পরবর্তী হিংসায় উসকানি! পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাঁচ বছর আগের বিধানসভা নির্বাচনের...

Rudranil Ghosh meeting | টলিউডে বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে আপত্তি! রুদ্রনীলের বৈঠকে বড় দাবি টেকনিশিয়ানদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিউডের (Tollywood) অন্দরে ফের দানা...

Iman Chakraborty | ‘আমি বরাবরই এই মানুষটার সবথেকে বড় ভক্ত!’ শমীকের প্রশংসায় পঞ্চমুখ ইমন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্য রাজনীতিতে পালাবদলের আবহে যখন...