রবিবার, ৮ মার্চ, ২০২৬

Alia-Ranbir | দ্বিতীয় সন্তানের পরিকল্পনা রণবীর-আলিয়ার! নামও ঠিক করে ফেলেছেন তারকা দম্পতি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে নিত্যদিন খবরের শিরোনামে থাকে রাহা কাপুর (Raha Kapoor)। তার মিষ্টি আচরণ সকলের হৃয়কে স্পর্শ করে যায়। কিন্তু এবার কি শীঘ্রই দিদি হচ্ছে সেই খুদে রাহা? আলিয়ার (Alia Bhatt) সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত মিলল।

সম্প্রতি জয় শেট্টির পডকাস্টে হাজির হন আলিয়া ভাট। সেখানে তিনি জানান, রাহার নামকরণ করেছিলেন নীতু কাপুর। সেইসময় তিনি এবং রণবীর (Ranbir Kapoor) তাঁদের পুত্রসন্তানের নাম ভেবে রাখেন। অভিনেত্রী এও জানান, ভবিষ্যতে যদি তাঁদের ছেলে হয়, তাহলে সেই নামটা তাঁরা রাখবেন। আলিয়ার কথায়, তাঁরা যখন মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দেওয়া হয়। সেখান থেকেই পুত্রসন্তানের নাম তাঁদের পছন্দ হয়। পুত্রসন্তানের সেই নামটি অবশ্য এখনই জানাতে চাননি আলিয়া। তবে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা যে তাঁরা করছেন, সেই ইঙ্গিত বেশ পাওয়া গেল।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া (Alia-Ranbir)। সেই বছরেরই ৬ নভেম্বর রাহার জন্ম হয়। এবার কি রাহার ভাই-বোন আসতে চলেছে? সেই প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহী অনুরাগীরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Dhurandhar 2 Trailer | বক্সঅফিসে ঝড় তুলতে আসছে ‘ধুরন্ধর ২’, ট্রেলারে রণবীরের বিস্ফোরক সংলাপে কাঁপছে নেটপাড়া!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর পর এবার আসছে...

Thalapathy Vijay | তৃষার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে থালাপতি বিজয়! ‘পরকীয়া’র জল্পনায় উত্তাল নেটপাড়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দাম্পত্য কলহ আর বিবাহবিচ্ছেদের আইনি...

Iulia Vantur | অরিজিতের গ্রাম যেন এক মায়াবী জগত! ‘জিয়াগঞ্জ সফরের অভিজ্ঞতা শোনালেন সলমন খানের বান্ধবী!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সলমন খানের ঘনিষ্ঠ বান্ধবী ইউলিয়া...