Alipurduar | জওয়ানদের মঙ্গল কামনায় দোয়া মসজিদে

শেষ আপডেট:

পিকাই দেবনাথ, কামাখ্যাগুড়ি: অপারেশন সিঁদুরের পর জেলার বিভিন্ন মন্দিরে বিজেপির তরফ থেকে সেনাবাহিনীর জওয়ানদের মঙ্গলকামনায় পুজো দেওয়া হয়েছিল। এবার পারোকাটার বিভিন্ন মসজিদে জওয়ানদের জন্য দোয়া করলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে ‌ইমামরা। শুক্রবার আলিপুরদুয়ার-২ (Alipurduar)  ব্লকের পারোকাটা গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দাদের এই উদ্যোগের পিছনে কিন্তু কোনও রাজনৈতিক রং নেই। রয়েছে নিপাট শ্রদ্ধা ও দেশাত্মবোধ। জওয়ানদের মঙ্গলকামনার পাশাপাশি পহলগামে জঙ্গিহানায় মৃতদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তাঁরা। শ্রদ্ধা জানিয়েছেন পারোকাটা ওল্ড মসজিদের ইমাম মহম্মদ শামসুল হক।

জুম্মার নমাজ শেষে পারোকাটা ওল্ড মসজিদ সহ পারোকাটা অঞ্চলের সকল মসজিদে সংখ্যালঘু বাসিন্দারা একত্র হয়ে দোয়া করেন, যেন সেনাবাহিনী আরও শক্তি ও সাহস নিয়ে এই যুদ্ধ চালিয়ে যেতে পারে। প্রার্থনা করেন যাতে তারা জয় ও সম্মান পায়। সেইসঙ্গে শহিদদের জন্য প্রার্থনা করেন যেন তাঁদের পরিবার ধৈর্য ও শান্তি পায়।
মধ্য পারোকাটার বাসিন্দা মকসেদুল হক বলেন, ‘পহলগামে মৃত পর্যটকদের পাশাপাশি শহিদ ঝন্টু আলি শেখ সহ যেসকল জওয়ানরা দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন, তাঁদের স্মরণে ও সম্মানে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করেছি এদিন। তাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের রক্ষা করেছেন। তাঁদের এই বীরত্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই এদিন পারোকাটার সমস্ত মসজিদে আমরা তাঁদের জন্য দোয়া করেছি।’

দেশাত্মবোধের একই সুর ফুটে উঠেছে মধ্য পারোকাটার বাসিন্দা রাজীব হুসেনের কথাতেও। বললেন, ‘আমরা শপথ নিয়েছি, যে কোনও মূল্যে আমরা একসঙ্গে থাকব, একসঙ্গে লড়ব, আর দেশের ওপর সন্ত্রাসের ছায়া পড়তে দেব না।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Weather Update | দিনে প্যাচপ্যাচে গরম, রাতে ঝড়-বৃষ্টির তান্ডব! আবহাওয়ার মেজাজ নিয়ে বড় সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ আর বৃষ্টির এই লুকোচুরি...

Shankar Ghosh | ‘এই শহর আমার কাছে চাঁদের পাহাড়ের মতো’ শিলিগুড়িতে ফিরেই বড় বার্তা শংকরের

শিলিগুড়ি: বিধায়ক পদে শপথ গ্রহণের পর কলকাতা থেকে ঘরের...

Alipurduar | সরকার বদলালেও বদলায়নি ভাগ্য, শিসামারার জলোচ্ছ্বাসে ফের আতঙ্কে শালকুমারহাট

সুভাষ বর্মন, শালকুমারহাট: আলিপুরদুয়ার-১ (Alipurduar) ব্লকের শালকুমারহাটে (Shalkumar hat)...

Child Rescued | মৃত্যুকূপ থেকে জয়ী গুরকরণ, প্রশাসনের তৎপরতায় বোরওয়েল থেকে জীবিত ফিরল শিশু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাঞ্জাবের (PUNJAB) হোশিয়ারপুরের (Hoshiar pur)...