Alipurduar | পিচে জল মেশানোর অভিযোগ! নিম্নমানের রাস্তা সংস্কার রুখে দিলেন গ্রামবাসীরা

শেষ আপডেট:

পলাশবাড়ি: আলিপুরদুয়ার ১ ব্লকের (Alipurduar) পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতে নিম্নমানের রাস্তা সংস্কারের (Road Repair) অভিযোগে উত্তাল হয়ে উঠল যোগেন্দ্রনগর গ্রাম। সোমবার জেলা পরিষদের (Zilla Parishad) পাকা রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পিচের সঙ্গে জল মিশিয়ে দায়সারা কাজ করা হচ্ছে, যার ফলে কাজ শেষের পরেই আস্তরণ উঠে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ মেজবিল এলাকাতেও একই অভিযোগে কাজ বন্ধ করেছিলেন গ্রামবাসীরা। ঠিকাদারি সংস্থা নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করলেও, স্থানীয় জেলা পরিষদ সদস্য সঞ্চিতা বর্মন অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে এমন কাজ তাঁরাও মেনে নেবেন না। সাড়ে ছয় কিলোমিটারের এই বেহাল রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত, যার সংস্কার কাজ ঘিরে বর্তমানে চরম অচলাবস্থা তৈরি হয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Amit Shah | বিজেপি জিতলেই গোর্খা সমস্যার স্থায়ী সমাধান! সুকনার সভায় দাঁড়িয়ে বড় প্রতিশ্রুতি শা’র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঠিক...

Weather Update | এক রাজ্যে দুই মেজাজ! উত্তরে বৃষ্টির পূর্বাভাস, পারদ চড়ছে দক্ষিণে, রইল আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের আবহাওয়া বর্তমানে দুই ভিন্ন...

Siliguri | শিলিগুড়িতে দুঃসাহসিক চুরি, ১ ঘণ্টায় ঘর ফাঁকা পেয়ে ১৫ লক্ষ নগদ নিয়ে চম্পট ‘হলুদ গেঞ্জি’!

সাগর বাগচী, শিলিগুড়ি: ভোটের মুখে নিশ্ছিদ্র নিরাপত্তার দাবির মাঝেই...

Srijan Bhattacharya | লালের প্লাবন! হুডখোলা গাড়িতে সৃজন ভট্টাচার্য, বামেদের হাজার বাইকের মিছিলে জনজোয়ার

মুরতুজ আলম,সামসী: বাংলার দুয়ারে বিধানসভা নির্বাচন। শেষ মুহূর্তে রাজ্যের...