বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Humayun Kabir | ‘আল্লাহ আমার সঙ্গে আছেন’, হাইকোর্টের রায়ের পরই বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে হুংকার হুমায়ুনের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (MLA Humayun Kabir)। শুক্রবার মসজিদের শিলান্যাসে হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই সুর সপ্তমে চড়ালেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক। তাঁর কথায়, ‘পুলিশ অনুমতি না দিলেও শনিবার শিলান্যাস কর্মসূচি হবেই। আর সেখানে আসবেন লক্ষ লক্ষ মানুষ।’

শুক্রবার মসজিদের জন্য চিহ্নিত জমি পরিদর্শনে গিয়েছিলেন হুমায়ুন কবীর। সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখার পর সংবাদ মাধ্যমের সামনে বিধায়ক বলেন, ‘শনিবার দুপুর ১২ টায় শুরু হবে শিলান্যাস অনুষ্ঠান। ২ ঘন্টা ধরে চলবে ধর্মীয় অনুষ্ঠান। তারপর রিমোটের মাধ্যমে হবে শিলান্যাস। থানায় ই-মেল করে সাহায্য চাওয়া হয়েছে, ২ হাজার ভলান্টিয়ার থাকবেন।’

পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ আসবেন। জাতীয় সড়ক যাতে অবরুদ্ধ না হয়, তা দেখার দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের। তাই পুলিশ কতটা কাজ করল, কীভাবে সবটা সামালায় তা আগামীকালই দেখা যাবে।’ পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশ প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, ‘আল্লাহ আমার সঙ্গে আছেন। আল্লাহ যাদের সঙ্গে থাকেন, মানুষও তাঁদের সঙ্গ দেয়। বহু বাধা, বহু বিতর্কের পর অবশেষে সেই ঘোষণা বাস্তবায়িত হতে চলেছে।’

গতকাল মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সভায় যোগ দিয়ে হুমায়ুন জানতে পারেন তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এরপর তিনি ঘোষণা করেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে নতুন দল গড়বেন। এদিন ইস্তফা প্রসঙ্গে তিনি বলেন, ১৭ তারিখ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সভার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের...

BCCI Central Contract | কোহলি-রোহিত জমানার অবসান! বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বড় ধাক্কা খেতে চলেছেন দুই মহাতারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের পাওয়ার স্ট্রাকচারে (BCCI...