Maha Kumbh Stampede | কুম্ভে পদপিষ্টে সাহায্য অধরা, ভর্ৎসনা এলাহাবাদ হাইকোর্টের

শেষ আপডেট:

লখনউ: প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্টের (Maha Kumbh Stampede) ঘটনায় মৃতদের নিকটাত্মীয়রা এখনও ক্ষতিপূরণ পাননি। ক্ষতিপূরণ দেওয়ার কথা যোগী আদিত্যনাথ সরকারের। তাতে দেরি হওয়ায় এক ব্যক্তি এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন (Allahabad High Court)। সেই মামলার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারকে তিরস্কার করেছে হাইকোর্ট। দুর্ঘটনাটি ঘটে ২৯ জানুয়ারি। মামলার পরবর্তী শুনানি ১৮ জুলাই।

চার মাস পেরিয়ে যাওয়ার পরেও মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃতদের আত্মীয়রা যোগী সরকারের কাছ থেকে কানাকড়িও পাননি। উদয়প্রতাপ সিং নামে এক ব্যক্তি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার শুনানি চলাকালীন বিচারপতি সুমিত্রদয়াল সিং ও সন্দীপ জৈন জানিয়েছেন, আদিত্যনাথ সরকার যখন আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তখন সরকার তা দিতে বাধ্য বিচারপতিদের বক্তব্য, এটা খুব উদ্বেগের যে, আবেদনকারীর স্ত্রী মারা যাওয়ার চার মাস পেরোলেও রাজ্যকর্তৃক ঘোষিত ক্ষতিপূরণের কোনও অংশ মৃতার স্বামী পাননি। সরকারি আইনজীবী জানিয়েছেন, আবেদনকারী দাবি উত্থাপন করেননি, তাই এটি বিবেচনার পর্যায়ে আসেনি। এর প্রেক্ষিতে উচ্চ আদালত জানিয়েছে, সরকার বর্তমানে যে অবস্থান নিয়েছে তা অগ্রহণযোগ্য। এটা নাগরিকদের প্রতি সরকারি উদাসীনতার ছাপ।

Categories
Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Gwalior Girl Gangraped | গোয়ালিয়রে কিশোরীকে অপহরণ করে বেঙ্গালুরুতে গণধর্ষণ! দুই মহিলা সহ গ্রেপ্তার ৫

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়র থেকে...

Kashmir | কাশ্মীরে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, আরাগামের পাহাড়ি গুহা থেকে বিপুল যুদ্ধ সরঞ্জাম উদ্ধার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তর কাশ্মীরের (Kashmir) বান্দিপোরা জেলার...

Child Rescued | মৃত্যুকূপ থেকে জয়ী গুরকরণ, প্রশাসনের তৎপরতায় বোরওয়েল থেকে জীবিত ফিরল শিশু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাঞ্জাবের (PUNJAB) হোশিয়ারপুরের (Hoshiar pur)...

Petroleum Export Duty Hike | পেট্রোল-ডিজেলে একধাক্কায় বাড়ল ট্যাক্স! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের তীব্র ওঠানামা...