POCSO | ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে পকসো মামলা

শেষ আপডেট:

কালিয়াচক: আরজি করের ভয়াবহ ঘটনার রেশ এখনও টাটকা। এর মধ্যে এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির(Molestation) অভিযোগে কালিয়াচক থানা গ্রেপ্তার করল এক শিক্ষককে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় কালিয়াচকের একটি গ্রামে। শিক্ষকের যৌন লালসার শিকার প্রাথমিকের এক পড়ুয়া।

অভিযোগ, নাবালিকাকে শ্রেণিকক্ষে আটকে রেখে তার গোপনাঙ্গে হাত দেন ওই শিক্ষক। এই দৃশ্য স্কুলের অন্য শিক্ষকরা দেখে ফেলায় শুরু হয় হইচই। নাবালিকার বাবা কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ।

যদি ওই শিক্ষক(Teacher) যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর পালটা দাবি, কিছুদিন বাদেই প্রধান শিক্ষক অবসর গ্রহণ করবেন। তাঁর জায়গায় কে বসবেন, তা নিয়ে শিক্ষকদের মধ্যে একটা টানাপোড়েন অনেকদিন ধরেই চলছিল। পরবর্তী প্রধান শিক্ষক হিসেবে তাঁর নাম উঠে আসায় স্কুলের বাকি শিক্ষক তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন।

কালিয়াচকের এসডিপিও ফয়সাল রাজা বলেন, ‘নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো(POCSO) আইনে মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

More like this
Related

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...

Migratory Birds | আসেনি পরিযায়ী পাখিরা, স্থগিত গণনা

গৌড়বঙ্গ ব্যুরো: পরিযায়ী পাখির সংখ্যা ভীষণভাবে কমে যাওয়ায় বন...

Malda | মৌসমের লক্ষ্য পুরাতন মালদা, তৃণমূলে আরও ভাঙন ধরানোর ছক

কল্লোল মজুমদার, মালদা: এমনিতে দেখে মনে হবে ঘরে ফেরার...

Chanchal | অপারেশন থিয়েটারেই চিরঘুম মা ও গর্ভস্থ সন্তানের! গাফিলতির অভিযোগে উত্তাল চাঁচল

চাঁচল: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি ও গর্ভস্থ সন্তানের মৃত্যুকে (Maternal...