কুলিক নদী থেকে বালিপাচারের অভিযোগ হেমতাবাদে

শেষ আপডেট:

হেমতাবাদ: কুলিক নদী থেকে অবাধে বালি চুরির অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের হেমতাবাদে। অভিযোগ, বাগরোল ঘাটে কুলিক নদীর বুকে ট্রাক্টর নামিয়ে বালিবোঝাই করে তা পাচার করা হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। কুলিক, নাগর, মহানন্দা ছাড়াও ডক, বেরন, টাঙ্গন নদীতেও একই ছবি লক্ষ্য করা গিয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের বক্তব্য, প্রশাসনের নজরদারির অভাবেই পাচারের ঘটনা ঘটছে। যার ফলে লক্ষ লক্ষ টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের। প্রশাসন তৎপরতা বাড়ালে বালিপাচার বন্ধ করা যেত। তবে রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, ‘বিষয়টি নিয়ে আগেও বৈঠক হয়েছে। নজরদারি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু তারপরও এই কারবার চলছে। অভিযোগ আসার পর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে জানানো হয়েছে। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দত্ত জানান, বালিবোঝাই ট্রাক্টর আটক করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ABVP flag hoisting | চাঁচল কলেজে এবিভিপির পতাকা উত্তোলন, গঙ্গাজল দিয়ে ‘শুদ্ধিকরণ’ ঘিরে তুঙ্গে রাজনৈতিক পারদ

সামসী: সোমবার সকালে চাঁচল কলেজে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী...

Samsi | পুলিশি তৎপরতায় বড় সাফল্য! চাঁচলের খেলনপুরে অস্ত্রসহ হাতেনাতে ধরা পড়ল যুবক

সামসী: ভোট-পরবর্তী পরিস্থিতিতে মালদা জেলাজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে কোমর...

Cooch Behar | কবে জ্বলবে রাজবাড়ির আলো! প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন 

কোচবিহার: রাজ শহর কোচবিহার। আর সেই শহরের অন্যতম প্রধান...

Dinhata | ফল বেরোতেই ফেরার দিনহাটার ‘ত্রাস’ তাপস

দিনহাটা: ভোটের ফলে পালাবদলের ইঙ্গিত মেলার পর থেকেই বেপাত্তা...