চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে অবরোধ

শেষ আপডেট:

চণ্ডীপুর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শেখ ইসরাফিল (৩৩)। তাঁর বাড়ি ভৈরবপুরে।

স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে ওই যুবক চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে রাস্তা পারাপার করছিলেন। অভিযোগ, সেই সময় শুভেন্দুর কনভয়ের সামনের গাড়িটি প্রচণ্ড গতিতে তাঁকে ধাক্কা দেয়। যুবককে ধাক্কা মেরেই সেটি ঘটনাস্থল থেকে চলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে দিঘাগামী ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘চণ্ডীপুরে একটা দুর্ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কাতেই এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঠিক কী হয়েছিল, তা এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ অন্যদিকে, এব্যাপারে শুভেন্দু নিজে কোনও মন্তব্য করতে চাননি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

PM Narendra Modi | দিল্লিতে মোদি-লেভরভ-আরাঘাচি সাক্ষাৎ: যুদ্ধের আবহে মার্কিন ‘গুন্ডামি’ নিয়ে সরব ইরান!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে যখন আমেরিকা-ইরান সংঘাতের পারদ...

Vande Mataram | রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ‘বন্দে মাতরম’! সোমবার থেকেই নয়া নিয়ম চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক...

Kunal Ghosh | বিধানসভায় শপথ নিয়ে ‘বিস্ফোরক’ কুণাল: নেপথ্যে কি দলেরই কোনো ‘বিভীষণ’?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ...