শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

Kolkata | অলিম্পিক নিয়ে আশাবাদী প্রাক্তনীরা

শেষ আপডেট:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী অলিম্পিক নিয়ে আশা দেখছেন ভারতের প্রাক্তন ক্রীড়াবিদরা। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ, প্রাক্তন শুটার জয়দীপ কর্মকার, প্রাক্তন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। সেখানে অলিম্পিক নিয়ে নিজেদের আশার কথা জানিয়েছেন তাঁরা। প্রাক্তন লং জাম্পার অঞ্জু ববি জর্জ বলেছেন, ‘আগামী অলিম্পিকের জন্য আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। অ্যাথলেটিক্সে পদক পাওয়া বিষয়ে আমি আশাবাদী। এছাড়াও ২০৩৬ সালে দেশের মাটিতে অলিম্পিক আয়োজনের চেষ্টা চলছে। সেটা করতে পারলে আমরা পদক তালিকায় প্রথম পাঁচে থাকব।’

অলিম্পিক নিয়ে জয়দীপ বলেছেন, ‘আগামী অলিম্পিকে মানু ভাকেরদের মতো পরিচিত মুখের পরিবর্তে অন্য কোনও তরুণ শুটার পদক পেতে পারে। আমি তিন থেকে চারটি পদকের আশা করছি।’ প্রাক্তন তিরন্দাজ দোলা আশা করছেন, আগামী অলিম্পিকে তিরন্দাজিতে পদকের খরা কাটবে। তিনি বলেছেন, ‘প্রতিবার অলিম্পিকে তিরন্দাজিতে পদকের আশা থাকলেও শেষপর্যন্ত আমরা ব্যর্থ হয়েছি। আশা করছি এবার সেই খরা কাটবে। বিশেষ করে কম্পাউন্ড বিভাগের মিক্সড টিম ইভেন্টে পদক জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে।’ রবিবার জেবিজি কলকাতা ম্যারাথনের থিম সং ও বিগত দশ বছরের ইতিহাস নিয়ে লেখা বই প্রকাশ হয় অঞ্জুদের হাত ধরে। এবারের জেবিজি ম্যারাথন আয়োজিত হবে ৩০ নভেম্বর।

Share post:

Popular

More like this
Related

Richa Ghosh | ডব্লিউপিএলের প্রস্তুতি শুরু রিচার

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মাঠে নেমে পড়লেন। হাতে তুলে নিলেন ব্যাট।...

Ravi Shastri | রোকোর সঙ্গে পাঙ্গা নিও না, হুমকি শাস্ত্রীর

নয়াদিল্লি: রোহিত শর্মা ও বিরাট কোহলির হয়ে এবার ব্যাট...

Ruturaj Gaikwad | গম্ভীর-কোহলির কাছে কৃতজ্ঞ রুতুরাজ

ভাইজ্যাগ: ভরসা দেখিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। মাঠে ব্যাটিংয়ের সময়...

Temba Bavuma | শনিবারের দ্বৈরথ নিয়ে হুংকার বাভুমার

রায়পুর: টেস্ট সিরিজের পর এবার কি ওডিআই সিরিজ জয়ের...