Amartya Sen | ‘বাঙালিদের উপর যদি অত্যাচার হয়….’, এবার মুখ খুললেন অমর্ত্য

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালি হেনস্তার অভিযোগ ঘিরে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) । বৃহস্পতিবারই শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচি’ তে পা রেখেছেন অমর্ত্য।  সেদিনই বাঙালি হেনস্তার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, ‘বাঙালিদের উপর যদি অত্যাচার, অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধু বাঙালির প্রশ্ন নয়, গোটা ভারতের বিষয়।’

অমর্ত্য জানিয়েছেন শুধু বাঙালি নয়, কোনও এলাকার লোক অন্য এলাকায় গিয়ে হেনস্তা হলে সেটায় তাঁর আপত্তি থাকবে। তাঁরা বাঙালি হোন, পাঞ্জাবি বা মারোয়াড়ি।  অমর্ত্যর মতে, সব মানুষকে সম্মান দেওয়া উচিত। বলেন, যাঁরা ভারতীয় তাঁদের পুরো ভারতবর্ষের উপর অধিকার আছে৷ শুধু একটা অঞ্চলের উপর নয়।

বাংলা ভাষার উপর আক্রমণের যে অভিযোগ তৃণমূলের তরফে সামনে আনা হয়েছে সেই প্রসঙ্গে অমর্ত্যর বক্তব্য,  ‘বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল, তার মূল্য স্বীকার করতেই হবে। তার মধ্যে নানা কাব্য লেখা হল। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামদের বক্তব্য আমাদের সামনে খুব স্পষ্ট ভাবে তুলে ধরা হল। এগুলোর মূল্য দিতেই হবে।’

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | দুর্নীতি রুখতে ‘ফ্রি হ্যান্ড’ সিবিআই-কে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্ষমতায় আসার পরই দুর্নীতির বিরুদ্ধে...

CM Shuvendu Adhikari | অন্নপূর্ণা ভান্ডারের পর মাস্টারস্ট্রোক শুভেন্দুর! দ্বিগুণ হলো বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘অন্নপূর্ণা ভান্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পের...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...