বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বিচারকের অনুপস্থিতির কারণে পিছিয়ে গেল অমর্ত্য সেনের জমি মামলার শুনানি

শেষ আপডেট:

বীরভূম: দীর্ঘদিন ধরে জমি নিয়ে সমস্যা অমর্ত্য সেন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এরই মধ্যে পিছিয়ে গেল ‘প্রতীচী’র জমি সংক্রান্ত মামলার শুনানি। শুনানি হবে ৩০ মে। বুধবার সিউড়ি জেলা আদালতে বিচারক সুদেষ্ণা দে চট্টোপাধ্যায় অনুপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত বিচারকের এজলাসে শুনানি করাতে রাজি ছিলেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর আপত্তিকে মান্যতা দেয় বিশ্বভারতীয় কর্তৃপক্ষও। ফলে মামলার শুনানি পিছিয়ে যায়।

এদিন দুপুর ২টায় শুনানির কথা ছিল। সেশন জজ উপস্থিত না থাকায় ভারপ্রাপ্ত চতুর্থ জেলা জজ স্মরজিৎ মজুমদারের এজলাসে অমর্ত্য সেনের জমি মামলার শুনানি হওয়ার সিদ্ধান্ত হয়। সকাল নটায় শুনানি শুরু হয়। কিন্তু তাতে রাজি ছিলেন না অমর্ত্য সেনের আইনজীবী। সেই আপত্তিকে মান্যতা দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। ফলে মামলার শুনানি পিছিয়ে যায়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Patties seller hackle case | গীতাপাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে আমিষ প্যাটিস বিক্রি! জামিন পেয়েই তোপ ধৃতদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে...

Domkal | বেগুন পেড়ে খাওয়া নিয়ে বিবাদ, দাদাকে পিটিয়ে খুন ভাই ও ভাইপোর!

ডোমকল: সামান্য গাছ থেকে বেগুন পেড়ে খাওয়ার ‘অপরাধে’ নিজের...

Falta | ঝাঁটা হাতে হাজির মহিলারা! ফলতায় তৃণমূলের ক্ষোভের মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফলতায় (Falta) বিক্ষোভের মুখে কমিশনের...

CM Mamata Banerjee | ‘এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়’, প্যাটিস বিক্রেতাদের মারধরের ঘটনায় মুখ খুললেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠান চলাকালীন দুই...