বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Trump | চাকরিতে মার্কিনদের অগ্রাধিকার! এইচ-১বি ভিসায় কড়া পদক্ষেপ ট্রাম্পের

শেষ আপডেট:

ওয়াশিংটন : মার্কিন নাগরিকদের চাকরি সুরক্ষায় ‘এইচ-১বি ভিসা’ অপব্যবহারের বিরুদ্ধে বড় পদক্ষেপ করেছে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর জানিয়েছে, কম বেতন, কাল্পনিক কর্মস্থল এবং কর্মীদের ‘বেঞ্চে বসিয়ে রাখা’ সহ নানা অনিয়মের অভিযোগে ইতিমধ্যে ১৭৫টি তদন্ত শুরু হয়েছে।

‘প্রজেক্ট ফায়ারওয়াল’ নামে এই অভিযান সেপ্টেম্বর মাসে শুরু হয়। এর লক্ষ্য—প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও স্বাস্থ্যক্ষেত্রে যোগ্য মার্কিনদের বদলে কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ রোধ করা। শ্রমমন্ত্রী লরি শাভেজ-ডি-রেমার জানিয়েছেন, ‘আমরা প্রতিটি তদন্ত ব্যক্তিগতভাবে পর্যালোচনা করছি, যাতে কোম্পানিগুলিকে দায়বদ্ধ করা যায়।’

শ্রম দপ্তরের হিসাবে, চলতি তদন্তগুলিতে প্রায় দেড় কোটি ডলার বকেয়া মজুরি সংক্রান্ত অনিয়ম ধরা পড়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বিদেশি কর্মীদের কম বেতন, ভুয়ো অফিসের ঠিকানা এবং চাকরি শেষের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। এইচ-১বি ভিসা (H-1B visa) মূলত তথ্যপ্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের সুযোগ দেয়। ভিসাধারীদের মধ্যে ভারতীয়রাই সংখ্যাগরিষ্ঠ। তবে নতুন নিয়মে ট্রাম্প প্রশাসন ২১ সেপ্টেম্বর ২০২৫-এর পর জমা দেওয়া আবেদনগুলির ক্ষেত্রে ১ লক্ষ ডলারের অতিরিক্ত ফি ধার্য করেছে।

এই সিদ্ধান্তে ব্যবসায়িক মহল ও ডেমোক্র্যাট নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাঁদের মতে, পদক্ষেপটি শুধু ভারত-আমেরিকা সম্পর্কই নয়, যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মীবাজারকেও চাপে ফেলবে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Trump Modi Talk | পুতিন ফিরতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদির! বাণিজ্য, প্রতিরক্ষা নিয়ে আলোচনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের ১...

Bangladesh Election | বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নির্বাচনের পথে পা বাড়াল...

Lionel Messi | ভারতের মাটিতে পা রাখছেন মেসি, ‘ফুটবল-দেবতা’র দর্শনের অপেক্ষায় ভক্তরা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টেডিয়ামের টিকিট পাননি? মন খারাপের...

Pakistan’s F-16 Fleet | পাক এফ-১৬ ফ্লিটে আমেরিকার ‘বুস্টার ডোজ’, সতর্ক দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্ধু ট্রাম্প ফিরতেই যেন অকাল...