Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

শেষ আপডেট:

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) শেষ লগ্নে এসে পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলে কার্যত রাজনৈতিক ঝড় তুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। মঙ্গলবার আসানসোলের কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী অজয় পোদ্দারের সমর্থনে বরাকরের বালতোড়িয়ার গণেশ মেলা ময়দানে আয়োজিত জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান তিনি। শা-র সাফ বার্তা— “বাংলার মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোনো ভূমিপুত্র।”

শা এদিন বলেন, “প্রচার করা হচ্ছিল যে বিজেপি জিতলে বহিরাগত কেউ মুখ্যমন্ত্রী হবেন। আমি আপনাদের আশ্বস্ত করছি, বাংলায় জন্মেছেন এবং বাংলায় কথা বলেন এমন মানুষকেই মুখ্যমন্ত্রী করা হবে।” পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী করার স্বপ্নে বিভোর, বাংলার যুবদের নিয়ে তাঁর কোনো চিন্তা নেই।

ভোটের ময়দানে অশান্তি রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মেজাজ ছিল অত্যন্ত চড়া। তিনি সরাসরি বলেন, “মমতার গুন্ডারা ২৩ এপ্রিলের দিন বাড়ির ভেতরে থাকবে। তা না হলে ৫ তারিখের পর উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বিজেপি।” এদিন শা একগুচ্ছ জনমোহিনী ঘোষণাও করেন। তাঁর প্রতিশ্রুতি— ১ জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা, বেকার যুবকদের ভাতা এবং গর্ভবতী মহিলাদের জন্য এককালীন ২১ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ এবং সরকারি কর্মীদের জন্য বকেয়া ডিএ ও সপ্তম বেতন কমিশন চালুর আশ্বাস দেন তিনি।

কুলটির শিল্প নিয়ে তৃণমূল সরকারকে তুলোধোনা করে অমিত শা বলেন, গত ১৫ বছরে এই অঞ্চলের ইস্পাত শিল্প ধ্বংস হয়ে গিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে সেই হারানো গৌরব ফিরিয়ে আনার দায়িত্ব নেবে। সভার শুরুতে কুলটি ও বরাকর এলাকার দেবদেবীদের স্মরণ করে শা স্পষ্ট করে দেন, বাংলার সংস্কৃতি ও উন্নয়নের মেলবন্ধন ঘটাতেই মোদিজির নেতৃত্বে এই লড়াই।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...