Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) পারদ যখন তুঙ্গে, তখন পশ্চিম বর্ধমানের কুলটি (Kulti) থেকে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত এই জনসভা থেকে শা-র গলায় শোনা গেল যেমন কড়া হুঁশিয়ারি, তেমনই একগুচ্ছ বড় প্রতিশ্রুতি।

অমিত শা তাঁর ভাষণের শুরু থেকেই বিঁধেছেন অনুপ্রবেশ ইস্যুতে। তিনি সাফ জানান, “বিজেপিকে সরকার গড়তে দিন, তারপর বাংলা থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করা হবে।” শুধু তাই নয়, ভোটের ময়দানে অশান্তি রুখতেও কড়া মেজাজে ধরা দেন তিনি। শা-র হুঁশিয়ারি, “ভোটের দিন দিদির গুন্ডারা অশান্তি করার চেষ্টা করলে তাঁদের উল্টো ঝুলিয়ে সোজা করে দেবে বিজেপি।”

তৃণমূল (TMC) জমানার একাধিক দুর্নীতির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মমতা দিদি ভাবছেন দুর্নীতি করে পার পেয়ে যাবেন। কিন্তু ৪ তারিখের পর সবকটাকে বেছে বেছে জেলে ঢোকানো হবে।” তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, তাঁর একমাত্র লক্ষ্য হলো নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী পদে বসানো। শা-র কথায়, “মমতাদিদি আপনার সময় শেষ হচ্ছে। ৪ তারিখ মোদিজির নেতৃত্বেই বাংলায় সরকার গড়বে বিজেপি।” সব মিলিয়ে, কুলটির সভা থেকে শা-র এই ঝাঁঝালো বক্তৃতা এবং প্রতিশ্রুতির বন্যা রাজ্যের নির্বাচনী সমীকরণকে নতুন কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | মমতার নিরাপত্তায় কোনও আপস নয়! পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রশাসনিক রাশ হাতে নেওয়ার...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...