বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

Amit Shah Siliguri Visit | শিলিগুড়িতে শাহি-ক্লাস: ভোটের আগে রণকৌশল সাজাতে আসছেন অমিত শা! থাকবেন শুভেন্দু-শমীক

শেষ আপডেট:

রাহুল মজুমদার, শিলিগুড়ি: শিলিগুড়িতে শাহি-ক্লাসে ডাক পড়েছে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya)। পাশাপাশি উত্তরের যে সমস্ত বিধানসভা এলাকার কর্মীরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় থাকবেন, সেখানকার বিধায়ক ও সাংসদদের ৩১ জানুয়ারির সভায় থাকতে বলা হয়েছে। কর্মসূচির প্রস্তুতি জোরকদমে শুরু করেছে পদ্ম শিবির।

অন্যদিকে, অমিত শা (Amit Shah Siliguri Visit) বিধানসভা ভোটের আগে ভোকাল টনিক দিতে আসছেন শুেন বিজেপি কর্মী-সমর্থকরা দারুণ উৎসাহিত। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে তঁারা আসার ইচ্ছে প্রকাশ করছেন বলে দাবি নেতৃত্বের। কিন্তু এই সভায় প্রবেশাধিকার মিলবে শুধুমাত্র আমন্ত্রণের ভিত্তিতেই। তাই বিভিন্ন জেলা কমিটিকে নিজ নিজ জেলায় বিষয়টি নিয়ে প্রচার চালাতে বলা হয়েছে।

সেইমতো প্রত্যেক জেলায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলীয় কর্মীদের পুরো প্রক্রিয়া বোঝানোর চেষ্টা করছেন সংশ্লিষ্ট জেলার দলীয় কর্মকর্তারা। বৃহস্পতিবার শিলিগুড়িতে বিজেপির শিলিগুড়ি (Siliguri News) সাংগঠনিক জেলা কমিটির কার্যালয়ে সভাপতি অরুণ মণ্ডল ও রাজ্য বিজেপির সহ কোষাধ্যজ্ঞ প্রবীণ আগরওয়াল সাংবাদিক সম্মেলন করেন। দলীয় কর্মীদের উদ্দেশে তঁারা জানিয়ে দেন, ওই সভা শুধুমাত্র আমন্ত্রিত কর্মীদের জন্য। অরুণ বলছিলেন, ‘অনেকেই ফোনের মাধ্যমে আমাদের কাছে জানতে চেয়েছেন, কোথায় ক’টা থেকে সভা শুরু হবে। তাঁরা ঢুকবেন কীভাবে। তঁাদের জানিয়ে দেওয়া হচ্ছে, এখানে অবাধ প্রবেশ নেই। বাছাই করে ডাকা হচ্ছে কর্মীদের। আমন্ত্রিতদের সঙ্গেই উচ্চ নেতৃত্ব কথা বলবে।’

এদিনই শা’র সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট, দলের রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় প্রমুখ। সাংসদের বক্তব্য, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন কর্মীসভা করতে। তাই সভাস্থলের প্রস্তুতি দেখার পাশাপাশি কর্মীদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা হল।’

৩১ তারিখ শনিবার দুপুর তিনটায় গোঁসাইপুরে এয়ারপোর্ট অথরিটির মাঠে কর্মীসভায় যোগ দেবেন অমিত। শিলিগুড়ি বিভাগের প্রতিটি জেলার শক্তিকেন্দ্র প্রমুখ, শক্তিকেন্দ্র লিডার, শক্তিকেন্দ্র ইনচার্জ, জেলা কমিটির পদাধিকারীদের ডাকা হয়েছে সেখানে। শা মঞ্চে ওঠার আগে সেখানে উপস্থিত কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব দফায় দফায় ক্লাস নেবে কর্মীদের। নির্বাচনি প্রচার কীভাবে হবে, কোন পদ্ধতিতে সংগঠনকে আরও চাঙ্গা করা সম্ভব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা সেদিন। শুভেন্দু ও শমীক ওইদিন শহরে পা রাখবেন। কারা কারা কর্মীসভার মঞ্চে থাকবেন, কারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দর থেকে আনতে যাবেন- সেই তালিকাও তৈরি হচ্ছে শিলিগুড়িতে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Cooch Behar | আট মাস আগে পুজোর প্রস্তুতি! কেন?

কোচবিহার: ফাগুন হাওয়া বইছে। ফুলে ফুলে ভরেছে গাছ। বছর...

Cooch Behar | সৌরবিদ্যুৎচালিত পানীয় জলপ্রকল্পে নিরাশ পচাগড়! ৬টি প্যানেলই অকেজো

মাথাভাঙ্গা: ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে। সঙ্গে বাড়ছে...

Kumarganj | কুমারগঞ্জে সরকারি টাকার ‘শ্রাদ্ধ’! দেড় বছরের পথশ্রী রাস্তা ভেঙে এবার শুরু পিএমজিএসওয়াই

কুমারগঞ্জ: সরকারি টাকার শ্রাদ্ধ না কি অন্য কিছু? কুমারগঞ্জ...

Uttar Dinajpur | ব্যারিকেড লাগিয়ে রাস্তার কাজ, সমস্যায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: মঙ্গলবার উচ্চমাধ্যমিকের (HS) হিসাবশাস্ত্র এবং পদার্থবিদ্যার...