শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Amit Shah-Suvendu Adhikari | দিল্লিতে শা-শুভেন্দু সাক্ষাৎ! চলল আধ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক, কী নিয়ে কথা হল?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই তৎপরতা বাড়াল পদ্মশিবির। সোমবার সন্ধ্যায় দিল্লিতে (Delhi) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দীর্ঘ আধ ঘণ্টা বৈঠক (Meeting) করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Amit Shah-Suvendu Adhikari)। বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই দুই হেভিওয়েট নেতার রুদ্ধদ্বার বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

সূত্রের খবর, এই ৩০ মিনিটের আলোচনায় মূলত প্রাধান্য পেয়েছে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনের রণকৌশল। তবে শুধু ভোট নয়, সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার প্রার্থী নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। বর্তমানে বঙ্গ বিজেপির তরফে রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। কিন্তু তাঁর মেয়াদ ফুরিয়ে এসেছে। অন্যদিকে, তিনি আবার সাংগঠনিক স্তরে বড় দায়িত্ব পেয়েছেন। ফলে ফের রাজ্যসভায় তাঁকে পাঠানো হবে নাকি নতুন কোনও মুখকে সামনে আনা হবে, তা নিয়ে শা ও শুভেন্দুর মধ্যে দীর্ঘ আলাপ-আলোচনা চলেছে বলে খবর (Rajya Sabha Bengal Candidate)।

সূত্রের আরও দাবি, বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা নিয়েও এই বৈঠকে প্রাথমিক স্তরে কথা হয়েছে। কয়েকদিন আগেই সুকান্ত মজুমদারের বাসভবনে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নীতিন নবীনের সঙ্গে বাংলার সাংসদদের একটি বৈঠক হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই শা-শুভেন্দু সাক্ষাৎ ইঙ্গিত দিচ্ছে যে, কেন্দ্রীয় নেতৃত্ব এবার বাংলার রাশ নিজেদের হাতে নিতে চাইছে।

উল্লেখ্য, আগামীকাল বুধবারই বাংলায় আসার কথা রয়েছে অমিত শার। আগে শোনা গিয়েছিল, বাংলা সফরে এসে তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। কিন্তু সফরের ঠিক আগেই শুভেন্দু অধিকারীর দিল্লি গিয়ে দেখা করা নতুন সমীকরণ তৈরি করেছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, দিল্লিতে এই আলোচনার পর শার বাংলা সফরে আর আলাদা করে কোনও বড় সাংগঠনিক বৈঠক নাও হতে পারে। সব মিলিয়ে, শা-শুভেন্দু এই হাই-ভোল্টেজ বৈঠক বঙ্গ রাজনীতির পারদকে আরও বাড়িয়ে দিল।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Modi Brigade 2026 | পাঁচ বছর পর ব্রিগেডের মহারণে মোদি, নজরে ২০২৬-এর নির্বাচনি রণকৌশল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর পর ফের ব্রিগেডের...

Discovery of LPG | গাড়ির ট্যাংক থেকে উধাও পেট্রোলের রহস্য উদ্ধার করতে গিয়েই তৈরি হয় আজকের এলপিজি! জানুন সেই ইতিহাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রান্নাঘরের এক কোণে নীল শিখায়...

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...