হিংসার আবহেই মণিপুর সফরে অমিত শা, খতিয়ে দেখলেন পরিস্থিতি

শেষ আপডেট:

ইম্ফল: মণিপুর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সোমবার চার দিনের সফরে উত্তর-পূর্বের ওই রাজ্যে পা রেখেছেন তিনি। তার আগেই উত্তপ্ত হয়ে উঠে এলাকা। মণিপুরের বেশ কিছু জায়গায় জঙ্গি এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

গতকাল মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার তাঁর একাধিক বৈঠক করার কথা রয়েছে। বুধবার এনিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন শা। বৃহস্পতিবার সকালে ইম্ফল ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর।

৩ মে থেকে মেইতেই এবং কুকি জনজাতির মধ্যে সংঘর্ষ চলছে মণিপুরে। হিংসায় ইতিমধ্যে ৭৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা স্তব্ধ। ঘরছাড়া অনেকে। সংঘর্ষ শুরুর পর এই প্রথম মণিপুর সফরে গিয়েছেন শা। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের পর মণিপুরে অশান্তি কতটা কমে, সেটাই দেখার।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Unnao Case | উন্নাওকাণ্ডে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা! জেলেই ফিরছেন কুলদীপ সেঙ্গার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উন্নাও নাবালিকা ধর্ষণ মামলায় (Unnao...

NEET UG 2026 | নিট কেলেঙ্কারি: দায় স্বীকার কেন্দ্রের! পুনরায় পরীক্ষা নিয়ে বড় ঘোষণা 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৪-এর দুঃস্বপ্ন কাটতে না কাটতেই...

WB Assembly Session 2026 | বিধানসভার অন্দরে রণক্ষেত্র! বন্দে মাতরম থেকে স্লোগান যুদ্ধ—এক উত্তাল শুক্রবারের ইতিবৃত্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন...