Landslide | সুদানে ভূমিধসের কবলে গোটা একটি গ্রাম! উদ্ধার কাজে আন্তর্জাতিক মহলে সাহায্যের আবেদন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভূমিধসের (Landslide) কবলে আফ্রিকার (Africa) সুদানের (sudan) একটি গ্রাম। পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে একটি পাহাড়ি গ্রাম তারাসিন ওই ভূমিধসের ফলে পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এর জেরে মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার মানুষের।

পশ্চিম সুদানের মারা মাউন্টেনস এলাকায় গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে। এর জেরে রবিবার ভূমিধস হয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে, ওই গ্রামের মাত্র একজন বাসিন্দা বেঁচে রয়েছে। এমনটাই দাবি সেখানকার বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্টের (The Sudan Liberation Movement)

এদিকে ২০২৩ সাল থেকে গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান। ক্ষমতা দখলের জন্য দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। ওই গৃহযুদ্ধ থেকে বাঁচতে অনেক মানুষজন মাউন্টেইনস এলাকায় আশ্রয় নিয়েছিলেন। আর সেখানেই এবার প্রকৃতির কোপে পড়লেন সাধারণ মানুষজন।

এদিকে দারফুর এলাকার নিয়ন্ত্রন রয়েছে সুদান লিবারেশন মুভমেন্টের হাতে। তাদের তরফে জানানো হয়েছে, ধসের পর মৃতদেহগুলি উদ্ধার করা সম্ভব হয়নি। এজন্য রাষ্ট্রপুঞ্জ (Commonwealth of Nations) সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...