শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

CM Mamata Banerjee | আনন্দপুর অগ্নিকাণ্ড! মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও সিভিক ভলান্টিয়ারের চাকরি, ঘোষণা মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে (Anandapur Fire Case) স্বজনহারা পরিবারগুলোর জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে তিনি ঘোষণা করেন, মৃতদের পরিবার পিছু রাজ্য সরকার ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে। পাশাপাশি, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তিনি ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে ঘটনাস্থলে পাঠান। রাজ্য সরকারের সাহায্যের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা দুটিও (মোমো ও ডেকরেটর কোম্পানি) ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। মুখ্যমন্ত্রী এদিন কড়া ভাষায় বলেন, “মৃতদের পরিবারকে সিভিকের চাকরি দিতে হবে। আমরা কিন্তু অমানবিক নই।”

এদিকে আনন্দপুরের ভস্মীভূত গোডাউন থেকে এখনও পর্যন্ত ১৬টি ঝলসে যাওয়া দেহাংশ এবং ৩টি কঙ্কাল উদ্ধার হয়েছে। পুলিশের খাতায় ২৩ জন এখনও নিখোঁজ। দেহ শনাক্তকরণে এখন ডিএনএ (DNA) পরীক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধেই গ্রেপ্তার করা হয়েছে গোডাউন মালিক গঙ্গাধর দাসকে। অভিযোগ উঠেছে, জলাশয় বুজিয়ে তৈরি করা ওই গোডাউনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

তবে সরকারের এই ক্ষতিপূরণ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী একে ‘খুন’ বলে অভিহিত করে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন। অন্যদিকে, অগ্নিকাণ্ডের ৩২ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছানোয় দমকলমন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)

প্রশাসনিক ও রাজনৈতিক এই টানাপোড়েনের মাঝেই এখন আনন্দপুরের ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও ফরেনসিক দল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Mumbai | মেট্রোর পিলারের নীচে পিষে গেল অটো! মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আহত ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার দুপুরে মুম্বইয়ের (Mumbai) মুলুন্দ...

CM Mamata Banerjee | ‘ভালোবাসা দীর্ঘজীবী হোক’, রবীন্দ্র-ছোঁয়ায় প্রেমদিবসের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বসন্তের হাওয়ায় এখন প্রেমের মরশুম।...

Yubasathi Scheme | ১ এপ্রিল থেকে চালু ‘যুবসাথী’, রবিবার থেকেই শুরু হচ্ছে ক্যাম্প! জানুন সব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata...