Anant Ambani Birthday | অনন্তের জন্মদিন উপলক্ষ্যে জামনগরে তারকাদের মেলা, বড় বার্তা সলমনের, বাকিরাই বা কী বললেন?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আম্বানি পরিবারের যেকোনো অনুষ্ঠান মানেই সেখানে চাঁদের হাট। ১০ এপ্রিল মুকেশ-পুত্র অনন্ত আম্বানির ৩১তম জন্মদিন (Anant Ambani Birthday)। গুজরাটের জামনগরে ‘বনতারা’র প্রাকৃতিক পরিবেশে বসেছে তাঁর প্রাক-জন্মদিন ও জন্মদিনের জমকালো আসর। দেশ-বিদেশের ভিআইপিদের পাশাপাশি সেখানে হাজির হয়েছেন একঝাঁক বলিউড তারকা। তবে শুধু উপস্থিতিতেই নয়, সমাজমাধ্যমে অনন্তকে নিয়ে তারকাদের আবেগঘন বার্তা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

অনন্তের জন্মদিনে সবচেয়ে নজর কেড়েছে সলমন খানের (Salman Khan) পোস্ট। সোশ্যাল মিডিয়ায় একটি মজার ছবি শেয়ার করেছেন ভাইজান, যেখানে দেখা যাচ্ছে সলমন খোদ চেপেছেন অনন্তের কাঁধে! এই ছবির ক্যাপশনে সলমন লেখেন, “এই ছেলেটা একদিন গোটা দেশকে এভাবেই তুলে ধরবে। আমার ছোট ভাই অনন্ত, তুমি দীর্ঘায়ু হও। ওর আত্মা অত্যন্ত পবিত্র।” সলমনের এই ‘দেশকে তুলে ধরার’ বার্তাটি আম্বানি-ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শাহরুখের অনুপ্রেরণা ও সঞ্জু বাবার ভালোবাসা

শাহরুখ খান (Shah Rukh Khan) বরাবরের মতোই আম্বানিদের পারিবারিক আড্ডার মধ্যমণি। অনন্তের উদ্দেশে কিং খান লেখেন, “তুমি যা যা ভালো কাজ করছ, তা করতে থাকো। যা কিছু ইতিবাচক তাকে সমর্থন করো। নিজের কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাও।” অন্যদিকে, সঞ্জয় দত্ত অনন্তকে ‘ভাই’ সম্বোধন করে লিখেছেন, “তুমি আমার দেখা সবচেয়ে দয়ালু ও মিষ্টি মানুষ। মহাদেব তোমাকে সুস্থ রাখুন।”

তরুণ প্রজন্মের চোখে অনুপ্রেরণা

অভিনেত্রী অনন্যা পাণ্ডে অনন্তকে তাঁর জীবনের ‘সবচেয়ে বড় অনুপ্রেরণা’ বলে উল্লেখ করেছেন। এছাড়াও রণবীর সিং তাঁর নিজস্ব স্টাইলে অনন্তকে ভালোবাসা জানিয়েছেন। জামনগরের এই উৎসবে সামিল হয়েছেন জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, রিতেশ-জেনেলিয়া দেশমুখের মতো তারকারা।

পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণীদের সেবায় অনন্তের অবদানের কথা এখন সকলের মুখে মুখে। তাঁর জন্মদিন সেই উদ্যোগগুলোকেই যেন নতুন করে উদযাপন করল বলিউডের এই মহামিলনের মঞ্চে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Anupam Kher | রাজ-সিমরনের মিলনের সেই রেললাইন! এত বছর পর সেখানে দাঁড়িয়ে কী চাইলেন অনুপম খের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ‘দিলওয়ালে দুলহানিয়া...

Trisha Krishnan | মুখ্যমন্ত্রী বিজয়ের জন্য বিশেষ বার্তা! প্রেমের গুঞ্জনের মাঝেই জল্পনা বাড়াল তৃষার পোস্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে...

Puja Banerjee | মা হতে চলেছেন পুজা বন্দ্যোপাধ্যায়, ঘরোয়া আয়োজনে দ্বিতীয়বার সাধ খেলেন অভিনেত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়...