Ananya Panday | ইতিহাস গড়লেন অনন্যা, ফ্রান্সের জনপ্রিয় ফ্যাশন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর অভিনেত্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী অনন্যা পাণ্ডের (Ananya Panday) মুকুটে জুড়ল নয়া পালক। একটি জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনী তথা ফ্যাশন সংস্থার বিজ্ঞাপনী মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেত্রী। এই তকমা এর আগে আর কোনও ভারতীয় তারকার নামের সঙ্গে যুক্ত হয়নি। অনন্যাই প্রথম ভারতীয় যিনি শ্যানেলের (Chanel)  ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ইতিহাস গড়লেন। মঙ্গলবার সংস্থার তরফে এই খবর দেওয়া হয়েছে।

অভিনেত্রী নিজেও সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে সেকথা জানিয়েছেন। প্রথম ভারতীয় হিসেবে এই জয়যাত্রার সঙ্গে যুক্ত হতে পেরে কৃতজ্ঞ বলে জানান অভিনেত্রী।

View this post on Instagram

A post shared by Ananya 🌙 (@ananyapanday)

সংস্থার তরফেও প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, অনন্যা এমন একজন নায়িকা যিনি নিজস্ব কৌতূহলের উপর ভর করে বিশ্ব আঙিনায় নিজের পরিচয় তৈরি করেছেন। তাঁর মূল্যবোধের সঙ্গে সংস্থার সাযুজ্য থাকায় প্রতিনিধিত্ব করতে তাঁকে বেছে নেওয়া হল। গত বছর প্যারিস ফ্যাশন উইক-এও হেঁটে বাজিমাত করেছিলেন অনন্যা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy | দিশার সঙ্গেই কি তবে নতুন জীবন শুরু করছেন মৌনী রায়? ইস্কন মন্দিরের ভাইরাল ছবির আসল সত্য ফাঁস!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিপাড়া থেকে বলিউড— এই মুহূর্তে...

Hardik Pandya | উদয়পুরেই চার হাত এক হচ্ছে! হার্দিক-মাহিকার বিয়ের খবরে তোলপাড় নেটপাড়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে ফের জোর...

Anurag Kashyap | “সবার নজর শুধু রেড কার্পেটে!” কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বিস্ফোরক অনুরাগ কশ্যপ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রতি বছরই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ...

Jeetu Kamal and Saayoni Ghosh | সায়নীর দাবির পাল্টা ‘মাস্টারস্ট্রোক’! ৩ বছর পর জীতু-নবনীতা এক ফ্রেমে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিপাড়ার রাজনৈতিক তরজা এবার পৌঁছে...