মন্দিরের পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার প্রাচীন বিষ্ণুমূর্তি

শেষ আপডেট:

কুমারগঞ্জ: মন্দিরের বহু পুরোনো পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার হল একটি কষ্টিপাথরের মূর্তি। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ নাককাটি এলাকায় বিডিও অফিস সংলগ্ন পাড়ার ঘটনা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মূর্তিটির উচ্চতা দেড় ফুট, চওড়া এক ফুটের মতো। মূর্তিটি বিষ্ণুর বরাহ অবতার। সেটি পাল যুগের তৈরি বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে এলাকার নাককাটি রক্ষাকালী মন্দিরের নিজস্ব পুকুরের ঘাট সংস্কারের সময় মূর্তিটি মেলে। খবর পেয়ে সন্ধ্যা নাগাদ সেখানে আসে কুমারগঞ্জ থানার পুলিশ। মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যেতে চায় পুলিশ। সেই সময় মন্দির কর্তৃপক্ষ ও এলাকার মানুষজন লিখিতভাবে পুলিশকে জানান, মন্দিরের পুকুর থেকে যেহেতু মূর্তিটি মিলেছে, তাই সেটি মন্দিরেই কোনও সময় ছিল বলে মনে করা হচ্ছে। সেজন্য মূর্তিটিকে মন্দিরে স্থাপনের আবেদন জানিয়েছেন সকলে।

কুমারগঞ্জের বিডিও ছেওয়াং তামাং বলেন, ‘শুনেছি রক্ষাকালী মন্দিরের পুকুর সংস্থার করতে গিয়ে একটি মূর্তি পাওয়া গিয়েছে। গ্রামবাসীরা মূর্তিটিকে মন্দিরে প্রতিষ্ঠা করবেন বলে লিখিতভাবে জানিয়েছেন। গ্রামবাসীদের ইচ্ছাই পূর্ণ হবে বলে শুনেছি।’

মন্দির কমিটির অন্যতম কর্মকর্তা বিপ্লব মণ্ডল বলেন, ‘উদ্ধার হওয়া মূর্তিটিকে রক্ষাকালী মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। খুব শীঘ্রই একটি শুভদিন দেখে অনুষ্ঠানিকভাবে মূর্তিটিকে মন্দিরে প্রতিষ্ঠা করা হবে।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | দুর্নীতি রুখতে ‘ফ্রি হ্যান্ড’ সিবিআই-কে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্ষমতায় আসার পরই দুর্নীতির বিরুদ্ধে...

Dog Squad Security | বুনো চিতাবাঘ রুখতে তেজি কুকুর

কার্সিয়াংয়ের কুয়াশামোড়া ডাউহিলে মাথা তুলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস।...

Balurghat | রাজনীতির ময়দানে ‘মোদির ঝালমুড়ি’, আলোচনা তুঙ্গে থাকলেও ভাগ্যের পরিবর্তনের অপেক্ষায় বিক্রেতারা

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: বিজেপির জয়ের পর রাজ্য রাজনীতিতে আলোচনায়...