শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মাটি খুঁড়তেই উঠে এল প্রাচীন সিন্দুক, শোরগোল এলাকায়

শেষ আপডেট:

রায়গঞ্জ: বহুতল নির্মাণের জন্য মাটি খনন করতে গিয়ে মিলল প্রাচীন আমলের লোহার সিন্দুক। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে রায়গঞ্জ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ওল্ড উকিলপাড়ায়। সোমবার দুপুরে এলাকার বাসিন্দা রতন মালুর বাড়িতে মাটি খনন করছিলেন শ্রমিকরা। নতুন বিল্ডিং তৈরির জন্য মাটি খনন করা হচ্ছিল। মাটি খুঁড়তে গিয়ে লোহার সিন্দুকটি মেলে। খবর ছড়াতেই সেখানে ভিড় জমাতে শুরু করেন আশপাশের মানুষজন। সেখানে আসে রায়গঞ্জ থানার পুলিশ। তারা সিন্দুকটি উদ্ধার করে।

এদিকে, প্রাচীন সিন্দুকটির ভেতর পুরোনো মুদ্রা বা মূল্যবান জিনিসপত্র রয়েছে, এমন গুজব ছড়াতেই হইচই পড়ে যায় এলাকায়। স্থানীয়দের দাবি, বন্দর লাগোয়া ওই এলাকায় রয়েছে বহু পুরোনো বাড়ি এবং মন্দির। ব্রিটিশ আমলে কুলিক নদীপথ দিয়ে জাহাজে করে স্থানীয় বন্দর বাজারে ব্যবসা করতে আসতেন বণিক-ব্যবসায়ীরা। তাই লোহার সিন্দুককে ঘিরে কৌতূহল তৈরি হয়।

এর আগে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামে মাটির নীচ থেকে এমন বহু প্রাচীন জিনিস পাওয়া গিয়েছে। তবে শহরাঞ্চলে এমন প্রাচীন জিনিস পাওয়া যায়নি। ফলে সিন্দুকটি নিয়ে কৌতূহল বাড়তে থাকে সাধারণ মানুষ থেকে ইতিহাসবিদদের মধ্যে। এরপর পুলিশের উপস্থিতিতে লোহা কাটার বৈদ্যুতিক যন্ত্র দিয়ে বাক্সের তালা কাটতেই বের হয়ে আসে কতগুলি অ্যালুমিনিয়াম বাসনপত্র।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Siliguri Police Attack Case | রাস্তার মাঝে বাইক দাঁড় করিয়ে মাতলামো! প্রতিবাদ করতেই ট্রাফিক পুলিশকে বেল্ট খুলে বেধড়ক মার শিলিগুড়িতে

শিলিগুড়ি: রক্ষকই খোদ আক্রান্ত! যাদের হাতে সাধারণ মানুষকে নিরাপত্তা...

Jalpaiguri | রাজনীতির রং মিশিয়ে দোল কাটালেন নেতারা

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: প্রার্থী হওয়ার দৌড়ে যাঁরা নতুন তাঁরা...

WB Para Teacher Salary Delay | ‘ছেলেকে রং কিনে দিতে পারিনি’, বেতন না পেয়ে সমস্যায় শিক্ষক সহ কর্মীরা 

গৌরহরি দাস, কোচবিহার: উৎসবের মধ্যেও বেতন পেলেন না জেলার...

Alipurduar Municipality | ‘খাস লোক’ তত্ত্বে তোলপাড়, আলিপুরদুয়ার পুরসভায় বিতর্ক 

দামিনী সাহা, আলিপুরদুয়ার: কাগজে-কলমে তিনি আলিপুরদুয়ার পুরসভার (Alipurduar Municipality)...