বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Anirban Chakrabarti | দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, কেমন আছেন ‘একেন বাবু’?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে যাচ্ছিলেন গাড়িতে। পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। শনিবার সকালে দুর্ঘটনাটি (Accident) ঘটেছে। দুর্ঘটনার জেরে ভেঙে যায় অনির্বাণ চক্রবর্তীর গাড়ির কাচ। একটুর জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন অনির্বাণ। বড় কোনও আঘাত লাগেনি বলে খবর। এদিকে দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন ‘একেন বাবু’ (Eken Babu)-র অনুরাগীরা।

অভিনেতা জানান, একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। আচমকাই একটি গাড়ি চলে আসে তাঁর গাড়ির সামনে। তাকে বাঁচাতে গিয়ে এই কাণ্ড। বাসের সঙ্গে ধাক্কা লাগে। চালকের দাবি, তিনি সময়মতো ব্রেক না কষলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। দুর্ঘটনায় গাড়ির কাচ ভেঙে যায়। গাড়ির সামনের দিকটাও দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে শারীরিকভাবে আঘাত লাগেনি।

অভিনেতার সংযোজন, টালিগঞ্জ থানা ও চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে। গাড়ির যা ক্ষতি হয়েছে, তা রাস্তায় চালানোর মতো অবস্থায় নেই। সেই কারণে পুলিশের গাড়িতে করে তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ (Police) ঘটনার তদন্ত করছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Hande Ercel | “এই কাকুটা কে?”— শাহরুখকে চিনতেই পারলেন না তুর্কি সুন্দরী হান্ডে! ক্ষোভে ফেটে পড়লেন কিং খানের ভক্তরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে যার পরিচিতি 'রোম্যান্স কিং'...

Manipur | খেলার মাঠেও থাবা অশান্তির! মণিপুরে সশস্ত্র দুষ্কৃতীদের হাতে আক্রান্ত রাজস্থানের খুদে অ্যাথলিটরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেডেল জয়ের স্বপ্ন নিয়ে সুদূর...

Hiran Chatterjee | দ্বিতীয় ইনিংস শুরু হিরণের! বারাণসীর ঘাটে ঋতিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তারকা বিধায়ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্যি হল। জীবনের নতুন...

Beldanga | বেলডাঙা অশান্তি! ‘জীবন-জীবিকা রক্ষায় কড়া হতে হবে’, প্রয়োজনে আরও কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙায় (Beldanga) সাম্প্রতিক অশান্তির...