মৌমাছির কামড়ের চিকিৎসায় অ্যান্টিভেনম! রোগীর মৃত্যু হতেই তুমুল বিক্ষোভ

শেষ আপডেট:

কিশনগঞ্জ: ভুলবশত মৌমাছির কামড়ে জখম রোগীকে সাপে কামড়ানোর ওষুধ দেওয়া হয়েছিল। যার ফলে মৃত্যু হয়েছে এক মহিলার। বুধবার বিহারের কাটিহার জেলার আজমনগর গ্রামীণ হাসপাতালে ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার নাম মুসরত খাতুন(২৫)। এই ঘটনার পরে আজমনগর এলাকার খরসউটা গ্রাম পঞ্চায়েতের কন্ডদল গ্রামের বাসিন্দারা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কন্ডদল গ্রাম পঞ্চায়তের প্রধান মহম্মদ শাহাবুদ্দিনের অভিযোগ, মৃত মহিলার ডান হাতের বুড়ো আঙুলে মৌমাছি কামড়েছিল। কিন্তু আজমনগর গ্রামীণ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক কোনও পরীক্ষা না করে ওনাকে সাপ কামড়ানোর অ্যান্টিভেনাম ইনজেকশন দেয়। যার ফলে ভুল চিকিৎসায় মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শংকর দয়াল সিং জানান, ওই মহিলাকে একেবারে শেষ অবস্থায় আত্মীয়রা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে হায়ার সেন্টারে রেফার করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মহিলার মৃত্যুর হয়। বুধবার রাতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাটিহার হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, মৃতার পরিবারের সদস্যদের দাবি, মৃতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। নামপ্রকাশে অনিচ্ছুক বারসই প্রশাসনের একজন আধিকারিক জানান, রাজ্য সরকারের নির্দেশে সাপের কামড়ে মৃতর পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিশ্চিতভাবে মৃত মহিলার স্বামী আর্থিক সহায়তা পাবেন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...