শনিবার, ১৪ মার্চ, ২০২৬

‘ঈশ্বর মেয়েটাকে জামিন দাও’, কাতর আর্জি অনুব্রত’র

শেষ আপডেট:

কলকাতা: গোরু পাচার মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এখন তাঁর ঠিকানা তিহাড় জেল। অনুব্রত’র মেয়ে সুকন্যাকেও গ্রেপ্তার করেছে ইডি। এবার মেয়ের জামিনের জন্য ঈশ্বরের কাছে কাতর কার্জি জানালেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা।

সোমবার রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়েছিল বীরভূম তৃণমূল জেলা সভাপতিকে। তাঁর মামলার পরবর্তী শুনানি হবে ১২ জুলাই। শুনানি শেষে অনুব্রতকে নিয়ে আসার সময় মেয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঈশ্বরের কাছে চাইব আমার মেয়ের জামিনটা যেন করিয়ে দেয়!’

জানা গিয়েছে, গত শনিবার তিহাড় জেলের কার্যালয়ে অনুব্রত ও সুকন্যার দেখা হওয়ার সময় অনুব্রত মেয়ের উদ্দেশে বলেছিলেন, ‘তুই কেন দিল্লিতে আসতে গেলি? তাই তোকে ওঁরা গ্রেপ্তার করল!’ এবিষয়ে এদিন অনুব্রত জানান, বাবা-মেয়ের যা কথা হওয়ার তাই হয়েছে। বুকে হাত রেখে অনুব্রত এও জানান, তাঁর শরীর ভাল নেই। এখন বাবা-মেয়ের দু’জনেরই ঠিকানা তিহাড়। তবে দূরের সেলে বন্দি তাঁরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

US Military Plane Crash Iraq | ইরাকে ভেঙে পড়ল মার্কিন সামরিক বিমান, ৬ জনের মৃত্যু কবুল আমেরিকার, কারণ ঘিরে ধোঁয়াশা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম ইরাকের আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে...

Durgapur Highway Robbery | কোটি টাকা লুটকাণ্ডে বড় সাফল্য! ২৩ মাস টালবাহানার পর গ্রেপ্তার মূল পাণ্ডা

দুর্গাপুর: ১৯ নম্বর জাতীয় সড়কে (Durgapur Highway Robbery) পুলিশ...