‘শরীরটা ভাল নেই, বুকে ব্যথা’, ফের জামিন চেয়ে আদালতে দরবার কেষ্টর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবার অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে জামিনের আবেদন জানালেন গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই আবেদন জানান তিনি। আগেও একই যুক্তিতে জামিন চেয়েছিলেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। কিন্তু আদালত তা মঞ্জুর করেনি। এমনকি আসানসোল জেলে ফেরার আর্জি জানিয়েও আদালতে প্রত্যাখাত হয়েছেন তিনি।

সূত্রের খবর, সোমবার তিহাড় জেলে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হওয়ায় তাঁকে জেলের হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করানো হয়। তারপরই অনুব্রত আদালতে আর্জিতে জানান, তার বাইরের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন রয়েছে। তাই তাকে জামিন দেওয়া হোক। ২৩ মে অনুব্রতর আবেদনের শুনানি হবে।

২০২২ সালের জুলাই মাসে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরুপাচার মামলায় গ্রেপ্তার হন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এরপর তদন্তে দেখা যায় অঢেল সম্পত্তির অধিকারী এই তৃণমূল নেতা। সেই সম্পত্তির উৎস নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার ক্ষেত্রেও যথেষ্ট বাধা পেতে হয় ইডিকে। শেষ পর্যন্ত তাকে এই মামলায় ধৃত দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরার জন্য নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে। আপাতত সেখানেই রয়েছেন অনুব্রত মণ্ডল।কিন্তু প্রথম থেকেই শরীর ভাল নয় বলে অভিযোগ করে আসছেন কেষ্ট। এবার আদালত কী বলে সেদিকেই নজর রয়েছে সবার। এরই মধ্যে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেপ্তার করেছে ইডি। তিহাড়ে রয়েছে সুকন্যাও।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu government crisis | যে কোনো সময় পতন! তামিলনাড়ুতে ভোট-প্রস্তুতির ডাক স্ট্যালিনের, নড়বড়ে বিজয়ের কুর্সি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণী রাজনীতির অলিন্দে এবার চরম...

TMC Councilor | তৃণমূল কাউন্সিলারের বাড়িতেই চলছিল ‘মধুচক্র’! হাতেনাতে ধরে পুলিশে দিল ক্ষিপ্ত জনতা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তোলাবাজি-হুমকির মতো একের পর এক...

Jahangir Khan | ভোটের আগেই রণে ভঙ্গ জাহাঙ্গীরের! ‘সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত’, সাফ জানাল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা...