Suvendu Adhikari | বিজেপি ক্ষমতায় এলে ১ ঘন্টার মধ্যে অনুব্রত গ্রেপ্তার হবে, কেষ্ট গড়ে হুঁশিয়ারি শুভেন্দুর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বোলপুর (Bolpur) থানার আইসি লিটন হালদারকে অশ্লীল গালিগালাজের পরও দিব্যি আছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মামলা দায়ের করে থানায় তলব করে নিয়মরক্ষার জিজ্ঞাসাবাদের পর অনুব্রতর বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এদিন এই হেন অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদ করে তাঁর শহরের ‘নারী সম্মান যাত্রা’ করল বিজেপি। নেতৃত্বে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশকর্তাকে বেলাগাম গালিগালাজের পরও কেন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। শুভেন্দু বলেন, ‘২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার গড়লে শপথ গ্রহণের এক ঘণ্টার মধ্যে অনুব্রতকে গ্রেফতার করানো হবে।’

‘নারী সম্মান যাত্রা’-য় অংশ নিয়ে প্রথমে মিছিল এবং তার পরে পথসভায় ভাষণ দেন শুভেন্দু। ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ও। বোলপুর ছাড়াও নানুর, ময়ূরেশ্বর-সহ একাধিক ব্লক থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা জড়ো হয়েছিলেন মিছিলে যোগ দিতে। বোলপুরের ট্যুরিস্ট লজ় মোড় থেকে মিছিল শুরু হয়ে বোলপুর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানেই সভার আয়োজন করা হয়। শুভেন্দু নিজের ভাষণে অনুব্রতের পাশাপাশি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকেও আক্রমণ করেন। বীরভূম জেলা পরিষদকে কাজল এবং তাঁর শাগরেদরা হিন্দু ঠিকাদার মুক্ত করার চেষ্টা করছেন বলে শুভেন্দু অভিযোগ করেন। বিজেপি ক্ষমতায় এলে কাজলের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে বলে শুভেন্দু ঘোষণা করেন।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamal Ghosh | ‘বুলু চিক বড়াইকের কারণেই হার!’ বিস্ফোরক অভিযোগে জেলা তৃণমূলের পদ ছাড়লেন তমাল ঘোষ

মালবাজার: রাজ্যে তৃণমূলের (TMC) পরাজয়ের পর জেলা স্তরে পদত্যাগের...

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

IPL | আইপিএলে ‘রিল’ সংস্কৃতিতে কোপ বিসিসিআই-এর! কড়া নজরদারিতে ক্রিকেটার ও ধারাভাষ্যকারেরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) গ্ল্যামার আর ক্রিকেটের...

Madhyamik Result 2026 | পাথর খাদান থেকে সাফল্যের শিখরে! আসানসোলের ২০ শ্রমজীবী কন্যার অসাধ্য সাধন

আসানসোল অন্ধকার থেকে আলোয় ফেরার এক অনন্য নজির গড়ল...