শীর্ষ আদালতের নির্দেশ না আসা পর্যন্ত বাতিল হচ্ছে না নবম-দশমের নিয়োগ, জানাল পর্ষদ

শেষ আপডেট:

কলকাতা: সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত নবম ও দশম শ্রেণির নিয়োগ বাতিল হচ্ছে না, সোমবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কারচুপির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি তিনি বেতন ফেরতের কথাও বলেন। সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে। নিয়োগ বাতিলের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল তার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিন মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, শীর্ষ আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নবম-দশম শ্রেণির নিয়োগ বাতিল হচ্ছে না। অর্থাৎ সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত নবম-দশমের চাকরিচ্যুত শিক্ষকদের চাকরি ও পর্ষদের দেওয়া নিয়োগপত্র বৈধ।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...