Arabul Islam | জামিন পেলেন আরাবুল, আপাতত জেলমুক্ত ভাঙড়ের প্রাক্তন বিধায়ক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জামিন পেলেন ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম (Arabul Islam)। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জামিন দেয় আরাবুলকে। এদিন বারুইপুরের বিজয়গঞ্জে আইএসএফ কর্মী খুনের মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে।

এর আগে অন্য একাধিক মামলায় জামিন পেয়েছেন আরাবুল ইসলাম। বারুইপুরের বিজয়গঞ্জে এক আইএসএফ কর্মীকে খুনের ঘটনাতেও মামলা হয়েছিল আরাবুলের বিরুদ্ধে। সেই মামলাতেই এদিন জামিন দেওয়া হয়েছে আরাবুলকে। খুনের অভিযোগের পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার মতো অভিযোগও ছিল আরাবুলের বিরুদ্ধে। গত ৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে।

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল শিবির গত এপ্রিলে আরাবুলকে দলের সাংগঠনিক পদ থেকে সরিয়ে দিয়েছিল। ২০১৪ সালেও আরাবুলকে ৬ বছরের জন্য বহিষ্কার করেছিল তৃণমূল। কিন্তু, দেড় বছরের মধ্যেই তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ED | লুক আউট নোটিস থেকে সোজা গ্রেপ্তারি! ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টানটান নাটকের পর অবশেষে বড়সড়...

Bardhaman | নুন আনতে পান্তা ফুরনোর সংসার, হোটেলে ঝাড়ু দেওয়া সাগরই এখন উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম!

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: দারিদ্রতা পরিবারের নিত্য দিনের সঙ্গী। রুটি...

Karnataka | স্কুলে পরা যাবে হিজাব-পৈতে, কিন্তু ‘নো এন্ট্রি’ গেরুয়া শালের! কর্ণাটকে সিদ্দারামাইয়ার নতুন ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের বহুল চর্চিত ‘হিজাব...

Indian flagged ship hit | হরমুজ প্রণালীতে চরম অশান্তি! ভারতীয় জাহাজে হামলা, কী বার্তা দিল দিল্লি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) আবহে...