নয়াদিল্লি: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়ে লোকসভা থেকে ওয়াক আউট করল তৃণমূল। মঙ্গলবার একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে লোকসভায় সরব হন তৃণমূল সংসদরা।কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে তীব্র আক্রমণ করেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।যার প্রতিবাদ করেন বিজেপি সংসদরা।এরপরই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা চরম বাদানুবাদ শুরু করেন। যার জেরেই সকলে ওয়াক আউট করেন।

