জঙ্গিপুরে হাসপাতাল গড়তে চান অরিজিৎ, পাশে থাকতে প্রশাসনকে নির্দেশ মমতার

শেষ আপডেট:

কলকাতা: বর্তমান প্রজন্মের কাছে আবেগ মানে গায়ক অরিজিৎ সিং। তাঁর গান পছন্দ করেন না, এমন কাউকে হয়তো বা খুঁজে পাওয়া যাবে। গান দিয়ে যেমন সবার মন জয় করেছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই ছেলে, তেমনি তাঁর সাদামাটা জীবনযাপনও আকৃষ্ট করে সকলকে। পাশাপাশি মানুষকে সহযোগিতা করা কিংবা মানুষের জন্য কিছু করার প্রচেষ্টা যেন সবার মনে তাঁর একটি আলাদা জায়গায় তৈরি করেছে। জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান অরিজিৎ। এ বার সেই হাসপাতাল তৈরিতে রাজ্য এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে সহযোগিতা করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার মালদা এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে জেলার স্বাস্থ্য বিষয়ক আলোচনার মধ্যে অরিজিতের হাসপাতাল তৈরির প্রসঙ্গ আনেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, গ্রামের ছেলে অরিজিৎ গ্রামের জন্য কিছু করতে চান। একটা হাসপাতাল তৈরি করতে চান। অরিজিৎ জিয়াগঞ্জের বাসিন্দা। কিন্তু হাসপাতাল তৈরি করতে চান জঙ্গিপুরে। প্রশাসনকে সবরকম সহযোগিতা করার কথা বলেন তিনি। অরিজিতের হাসপাতাল তৈরির উদ্যোগে সহায়তা করতে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, জঙ্গিপুরে রাজ্য সরকার একটি সুপারস্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে। অরিজিৎও হাসপাতাল তৈরি করলে জনগণের সুবিধা হবে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ক্রীড়া জগতে নক্ষত্রপতন: চিরনিদ্রায় মোহনবাগান অন্তপ্রাণ ‘টুটু’ বসু (Tutu Bose)

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ময়দান তথা বাংলার ক্রীড়া...

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...