Balochistan | বাসভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি, বালোচিস্তানে নিহত ৭ শ্রমিক

শেষ আপডেট:

বালোচিস্তান: বাসভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাল বন্দুকবাজেরা। ঘটনায় মৃত্যু হয়েছে সাত শ্রমিকের। শনিবার গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালোচিস্তানে ঘটনাটি ঘটেছে। যদিও কোনও গোষ্ঠী এখনও ঘটনার দায় স্বীকার করেনি।

পুলিশ জানিয়েছে, বালোচিস্তানের খুদা-ই-আবাদান এলাকায় একটি বাড়িতে থাকতেন বেশ কয়েকজন শ্রমিক। গতকাল রাতে সেখানে আচমকাই ঢুকে পড়ে সশস্ত্র দুষ্কৃতীরা। ঢুকেই তারা গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সাত শ্রমিকের। বাকিরা কোনও মতে পালিয়ে প্রাণ বাঁচান।

পঞ্জগুরের সিনিয়র পুলিশ সুপার সৈয়দ ফাজিল শা একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘একজন শ্রমিক আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। কারা, কী উদ্দেশ্যে হামলা চালাল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

প্রসঙ্গত, অগাস্টে নজিরবিহীন সহিংসতার সাক্ষী থেকেছে বালোচিস্তান। গতমাসে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা পুলিশ স্টেশন, রেললাইন এবং হাইওয়েতে হামলা চালিয়েছে। হিংসায় ৭০-এরও বেশি লোক নিহত হয়েছেন। বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলা চালিয়েছিল বলে পাক সরকারের তরফে দাবি করা হয়েছিল।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

H-1B Visa | মার্কিন প্রযুক্তি ক্ষেত্রে দেদার ছাঁটাই, এইচ-১বি ভিসার জাঁতাকলে চরম অনিশ্চয়তায় ভারতীয় কর্মীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একটি ই-মেইলেই যেন ওলটপালট হয়ে...

Robot Revolution In China | প্রযুক্তির চরম বিস্ময়! ৩ বছরেই তৈরি বিশ্বের সবচেয়ে বড় স্টেশন, নেপথ্যে এআই ও রোবটিক্স

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন এখন...

Trump VS Netanyahu | ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু চরম সংঘাত, ফোনালাপে তুমুল বাগবিতণ্ডা

উত্তরবঙ্গ সংনবাদ অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধকে (Iran War) কেন্দ্র...