Indian Army | ‘দু’দিনের অনুমতি নিয়ে ১ মাস ধরে….’, মেয়ো রোডে মঞ্চ ভাঙায় অবস্থান স্পষ্ট করল সেনা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূলের ধর্না (Tmc Dharna) মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী (Indian Army)। আর এই নিয়ে সোমবার দুপুরে সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। সেনা মঞ্চ খুলে দিচ্ছে এমন খবর পেতেই সরাসরি ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ খুলে ফেলা নিয়ে সেনাবাহিনীকে সামনে রেখে কার্যত বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা অভিযোগ করেছেন, সেনাকে দিয়ে মঞ্চ ভাঙিয়েছে বিজেপি (BJP)।

মুখ্যমন্ত্রী এও বলেন, ‘প্রায় ২০০ সেনা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, পালাচ্ছেন কেন? আমি আপনাদের বিরুদ্ধে নই, আপনাদের জন্য গর্বিত। এটা প্রতিরক্ষা মন্ত্রক আর বিজেপির কাজ।’ যদিও মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের সঙ্গে সঙ্গেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সেনা। ইস্টার্ন কমান্ডের তরফে বলা হয়, সেনার অধীনে থাকা এলাকায় অনুষ্ঠান করার অনুমতি সর্বোচ্চ ২ দিনের জন্য দেওয়া হয়। সুপ্রিম কোর্ট তেমনই নির্দেশ দিয়েছে, এর বেশি সময়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রক থেকে আবেদন করে অনুমতি নিতে হয়। এক্ষেত্রে  দু’দিনের অনুমতি নিয়ে প্রায় ১ মাস ধরে অস্থায়ী প্যান্ডেল দাঁড় করিয়ে রাখা হয়েছিল। বারবার সতর্ক করা সত্ত্বেও আয়োজকরা সেটি সরাননি। শেষপর্যন্ত কলকাতা পুলিশকে জানিয়ে সেনাবাহিনীর তরফে মঞ্চ খোলার ব্যবস্থা করা হয়।’

উল্লেখ্য, প্রতি শনি ও রবিবার ধর্না কর্মসূচি থাকলেও তৃণমূলের মঞ্চ সবসময়ই বাঁধা অবস্থায় থাকছিল। সেনার দাবি, অনুমতি ছাড়াই অস্থায়ী মঞ্চকে স্থায়ী ধর্নাস্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু যদিও সেনার অবস্থান স্বাভাবিকভাবেই মানতে চাননি মমতা। তিনি বরং বলেন, ‘কলকাতা পুলিশকে বলতে পারত, অরূপ বিশ্বাসকে জানাতে পারত। আমরা নিজেরাই খুলে দিতাম। তা না করে হঠাৎ মঞ্চ ভাঙা হল—এটা অনৈতিক।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | কংগ্রেসের ছাত্র নেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী, এক অবিস্মরণীয় পথচলা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক...

Suvendu Adhikari | মসনদে ‘নন্দীগ্রামের নায়ক’: লোকভবনে পৌঁছে সরকার গঠনের আর্জি শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের...

WB CM 2026 | ‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ছাড়া...

Suvendu Adhikari | ‘মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মান’, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...