ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে পাকিস্তান, পঞ্জাবে নামল সেনা, গ্রেপ্তার প্রায় এক হাজার সমর্থক

শেষ আপডেট:

ইসলামাবাদ: মঙ্গলবার গ্রেপ্তার হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে পাকিস্তান। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ইমরান খানের সমর্থকেরা। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে পাকিস্তানের পঞ্জাবে নামানো হয়েছে সেনা। ইতিমধ্যে প্রায় এক হাজার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল ইমরান খানের গ্রেপ্তারির পর থেকেই উত্তপ্ত রয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সেনার সদর দপ্তর, লাহোর, করাচি, পেশোয়ারেও সেনার বিভিন্ন ছাউনি এবং কার্যালয়ে হামলা চালানো হয়। পাশাপাশি, পিটিআই সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। লাহোরের পরিস্থিতিও অশান্ত। শাদমান থানায় হামলা চালিয়েছেন পিটিআই সমর্থকরা। ইসলামাবাদের কাশ্মীর হাইওয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ চলছে। পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান তথা পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, ইমরানকে মুক্তি না দেওয়া পর্যন্ত দেশজুড়ে সমর্থকদের কাছে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন করার আবেদন জানিয়েছেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | কংগ্রেসের ছাত্র নেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী, এক অবিস্মরণীয় পথচলা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক...

Suvendu Adhikari | মসনদে ‘নন্দীগ্রামের নায়ক’: লোকভবনে পৌঁছে সরকার গঠনের আর্জি শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের...

WB CM 2026 | ‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ছাড়া...

Suvendu Adhikari | ‘মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মান’, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...