রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Jammu & Kashmir | কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা! বাহিনীর গুলিতে মৃত্যু ২ জঙ্গির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণরেখা দিয়ে জঙ্গিদের ভারতে প্রবেশের চেষ্টা ব্যার্থ করে দিল সেনা। রবিবার জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ার কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে প্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। তখনই সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়। সেনার গুলিতে ২ সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে। এলাকায় আরও কোনও অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে আছে কিনা তা দেখার জন্য সেনাবাহিনী এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে। ২ জঙ্গির মৃত্যু হলেও সেনাবাহিনী এখনও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্তা জানান, কুপওয়ারা, বান্দিপোরা এবং বারামুল্লা জেলায় তাদের অবস্থিত লঞ্চিং প্যাডগুলিতে জঙ্গিদের উপস্থিতি দেখা গেছে এবং সেখানে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...

Mamata Banerjee Asansol Rally | ‘বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লি যাব’, ভোটারদের অধিকার রক্ষায় হুঙ্কার মমতার

আসানসোল: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই আসানসোলের শিল্পাঞ্চলে রাজনৈতিক পারদ...

Asha Bhosle | ‘আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে তাঁর কণ্ঠস্বর’, আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মোদি-মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের সংগীতজগতের এক অপূরণীয় শূন্যতা...