রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

শিলিগুড়িতে সেনার গাড়িতে বিস্ফোরণ! আহত ৪

শেষ আপডেট:

শিলিগুড়ি: সেনাবাহিনীর গাড়িতে এসি রিফিলিংয়ের সময় বিস্ফোরণ। বুধবার দুপুরে শিলিগুড়ির আশ্রমপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছেন চারজন। তাঁদের মধ্যে একজন সেনা ও তিনজন গ্যারাজকর্মী রয়েছেন। একজন গ্যারাজকর্মীর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এসি রিফিলিংয়ের জন্য সেনাবাহিনীর একটি গাড়ি আশ্রমপাড়ায় নিয়ে এসেছিলেন এক সেনাকর্মী। এসি রিফিলিংয়ের সময় আচমকাই গাড়িতে বিস্ফোরণ হয়। ছিটকে পড়েন গ্যারাজকর্মীরা। বিস্ফোরণে গুরুতর জখম হন সেনাকর্মী সহ চারজন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও সেনার আধিকারিকরা। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

PM Modi Siliguri Rally | ‘টুকরে টুকরে গ্যাং’-এর মদতদাতা তৃণমূল! শিলিগুড়ির সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...

Darjeeling | উপেক্ষিত পাহাড়ে মৌন বিদ্রোহ, বঞ্চনার কুয়াশায় ফিকে ভোটের রং

শুভঙ্কর চক্রবর্তী পাহাড়ের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে দু’দিন কাটিয়ে দিলাম।...