আদালতে পিছোল বিকাশ মিশ্র মামলার শুনানি

শেষ আপডেট:

আসানসোল: গোরু ও কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে চারদিনের জন্য সিবিআই হেপাজতে নেওয়ার শুনানি পিছোল। শনিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু একইভাবে আইনজীবীর মৃত্যুর কারণে এই মামলারও শুনানি হয়নি। আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী।

গত মাসে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে বিকাশকে চারদিনের জন্য হেপাজতে নেওয়ার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ কার্যকর করার কথা আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের। কিন্তু বর্তমানে জামিনে থাকা বিকাশ মিশ্রর চারদিন হেপাজতের মেয়াদ শেষ হওয়ার পরে তাঁর কি হবে? এর কোনও নির্দেশ পরিষ্কার না থাকায় বিকাশ মিশ্রর আইনজীবীর তরফে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করা হয়েছে। এর শুনানি এখনও হয়নি বলে গত ২৮ এপ্রিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে জানানো হয়েছিল। সেদিন বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়ে বলেছিলেন, ৬ মে এই মামলার শুনানি হবে। কিন্তু এদিন তা হল না।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

Naushad Siddiqui | ‘তৃণমূল ও বিজেপি একে অপরের পরিপূরক’, পান্ডবেশ্বরের জনসভা থেকে হুঙ্কার নওশাদের

পান্ডবেশ্বর: দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা স্কুল ময়দানে মঙ্গলবার সিপিএম...

Beldanga IC Replacement | বেলডাঙার এসডিপিও-র পর এবার আইসি বদল, হাওড়া থেকে নতুন দায়িত্বে আশুতোষ রাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ফের প্রশাসনিক...

Rahul Gandhi | উত্তরবঙ্গে ঝোড়ো প্রচার শেষে অন্ডাল বিমানবন্দরে রাহুল! জেলা নেতাদের দিলেন বিশেষ পরামর্শ

অন্ডাল: উত্তর ও মধ্যবঙ্গে ঝোড়ো নির্বাচনী (WB Election 2026)...