শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

Asansol | বাংলাদেশিদের জাল ভারতীয় নথি তৈরির অভিযোগ, আসানসোলে গ্রেপ্তার অভিযুক্ত

শেষ আপডেট:

সালানপুর ও আসানসোল: বাংলাদেশিদের জন্য ভুয়ো ভারতীয় নাগরিকত্বের নথি (Fake Indian citizenship documents) তৈরির অভিযোগে আসানসোলে (Asansol) এক তরুণকে গ্রেপ্তার করল সালানপুর থানার পুলিশ। ধৃতের নাম ছোটন সেন। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সালানপুর থানার পুলিশ দেন্দুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে খবর, ময়না সেন নামে এক বাংলাদেশি (Bangladeshi) মহিলার জন্য একাধিক ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র জাল করার অভিযোগ রয়েছে ছোটনের বিরুদ্ধে। বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের নজরে আসতেই পুলিশকে জানানো হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ছোটন শুধুমাত্র ময়না সেন নয়, আরও বেশ কিছু বাংলাদেশি নাগরিককে মোটা টাকার বিনিময়ে জাল ভারতীয় নথি তৈরি করে দিয়েছে। রবিবার সকালে অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ধৃতকে হেপাজতে নিয়ে জেরা করলে আরও তথ্য বেরিয়ে আসবে।

প্রসঙ্গত, বর্তমানে আসানসোল সহ গোটা রাজ্যজুড়ে এসআইআরের শুনানি চলছে। আর সেই সময় এই গ্রেপ্তারিকে বড় সাফল্য হিসেবেই দেখছে সালানপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Jalpaiguri | জলপাইগুড়ি গুলি কাণ্ডে গ্রেপ্তার প্রভাবশালী প্রোমোটার আনন্দ ঘোষ! মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জলপাইগুড়ি: শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে গত বুধবার রাতে জলপাইগুড়ি...

West Bengal Winter Update | কালিম্পংকেও টেক্কা দিচ্ছে বীরভূম-নদিয়া! দার্জিলিংয়ের পরই রাজ্যের শীতলতম শহর এখন দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঘের শুরুতেই ঝোড়ো ব্যাটিং শুরু...

Bardhaman | SIR তালিকায় নাম ও হয়রানির প্রতিবাদ! জাতীয় পতাকা হাতে সমুদ্রগড়ে রেল অবরোধ

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র...

Jalpaiguri | লস্কর জঙ্গিকে খতম করে ‘গ্যালান্ট্রি মেডেল’ পেলেন বানারহাটের ছেলে মেজর রাহুল রোকা

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: একা হাতে নিকেশ করেছিলেন লস্কর-ই-তৈবার একজন...