Asha Bhosle | হাসপাতালে কিংবদন্তি আশা ভোঁসলে, উদ্বেগ প্রকাশ করে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের দশকের শেষভাগেও যাঁর সুরের জাদুতে মুগ্ধ ছিল ভারতবাসী, সেই সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের (Asha Bhosle) স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়েছে দেশজুড়ে। বার্ধক্যজনিত অসুস্থতা এবং শারীরিক জটিলতা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ বছর বয়সি এই শিল্পী। এবার তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

রবিবার সকালে প্রধানমন্ত্রী তাঁর এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘আশা ভোঁসলে জি হাসপাতালে ভর্তি হয়েছেন শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করছি।’ প্রধানমন্ত্রীর এই বার্তা কোটি কোটি ভারতবাসীর মনের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

শনিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আশা ভোঁসলেকে (Hospitalised)। শিল্পীর নাতনি জানাই ভোঁসলে সোশ্যাল মিডিয়ায় খবরটি নিশ্চিত করে জানিয়েছেন যে, মূলত অত্যাধিক ক্লান্তি এবং ফুসফুসে সংক্রমণের (চেস্ট ইনফেকশন) জেরেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্ষীয়ান এই গায়িকার শারীরিক অবস্থা নিয়ে অনুরাগীদের মনে উৎকণ্ঠা বাড়লেও, তাঁর পরিবার গোপনীয়তা বজায় রাখার আর্জি জানিয়েছে।

আশা ভোঁসলের কর্মজীবন ভারতীয় সংগীতের এক বিশাল অধ্যায়। ওপি নাইয়ার থেকে শুরু করে আরডি বর্মন কিংবা এআর রহমান, যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনি উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী গান। গজল থেকে ক্যাবারে, কিংবা ধ্রুপদী সংগীত থেকে পপ— সবক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। সংগীতজগতে অবদানের জন্য ২০০০ সালে দাদাসাহেব ফালকে এবং ২০০৮ সালে পদ্মবিভূষণে ভূষিত হন তিনি। এছাড়া ‘উমরাও জান’ এবং ‘ইজাজত’ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Pro tem Speaker Tapas Roy Oath | বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের, বুধ-বৃহস্পতি বিধায়কদের মেগা শপথগ্রহণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তীকালীন বা প্রোটেম...

Sujit Bose ED custody | সিজিও-ই এখন ঠিকানা! ২১ মে পর্যন্ত ইডি হেপাজতে সুজিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ...