উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রত্যাশিত ভাবেই উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে অসমে আবারও বইতে শুরু করেছে গেরুয়া ঝড়। ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) ভোট গণনা শুরুর পর থেকে সময় যত গড়াচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে অসমের মসনদে আবারও ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) হাত ধরে বিজেপি নিজের ঘাঁটি আরও মজবুত করার ইঙ্গিত দিচ্ছে।
২০০১ সাল থেকে নিজের শক্ ঘাঁটি হিসেবে পরিচিত জালুকবাড়ি কেন্দ্রে এবারও ম্যাজিক দেখাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। ১৮ রাউন্ড গণনার মধ্যে মাত্র ৬ রাউন্ড শেষ হতেই তিনি ৩৯,২১৪টি ভোট পকেটে পুরে ফেলেছেন। আপাতত নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। তাঁর এই বিশাল লিড কার্যত জয়ের সীলমোহর দিয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



