Jaipur । ট্যাঙ্কার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড জয়পুরের পেট্রোল পাম্পে, মৃত অন্তত ৫

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জয়পুরের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। গুরুতর আহত ৩৫ জন। আজ ভোর ৫.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে আজমেঢ় রোডে অবস্থিত একটি পেট্রোল পাম্পে। জানা গিয়েছে, এদিন পেট্রোল পাম্পটির বাইরে একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড়িয়ে ছিল। সেই সময় একটি পণ্যবাহী ট্রাক সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারলে বিস্ফোরন ঘটে ওই সিএনজি ট্যাঙ্কারটিতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা পেট্রোল পাম্পে। আগুনের শিখা প্রায় কয়েক কিলোমিটার দুর থেকেও দেখা যাচ্ছিল বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে, পন্যবাহী ট্রাকটি যে গাড়িগুলিতে ধাক্কা মেরেছিল তাদের মধ্যে একটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ ছিল, যার জেরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই ২০ টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে জয়পুরের জেলাশাসক জিতেন্দ্র সোনি।

সূত্রের খবর, দুর্ঘটনায় আহতদের জয়পুরের মান সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০ টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে এই অগ্নিকান্ডে। মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tufanganj | স্বপ্নপূরণের উড়ান! বিদেশে গবেষণার সুযোগ তুফানগঞ্জের ধৃতিমানের

বাবাই দাস, তুফানগঞ্জ: স্কলারশিপে আমেরিকায় গবেষণার জন্য ডাক পেলেন...

Sayantika Banerjee | ‘মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি!’ পরাজয় নিয়ে অবশেষে মুখ খুললেন সায়ন্তিকা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটপর্ব (WB Election Result 2026)...

Baruipur Police Station | বিজেপি প্রার্থীকে মারধরের মাশুল! সাসপেন্ড হলেন বারুইপুরের আইসি ও সাব-ইনস্পেক্টর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটের ফলপ্রকাশের (WB Assembly Election...

Talwiinder | বিতর্কের মুখে গায়ক তলবিন্দর: পাকিস্তানি শিল্পীর সঙ্গে মঞ্চ শেয়ার করতেই নেটপাড়ায় ক্ষোভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কখনও দিশা পটানীর সঙ্গে প্রেমের...